পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলা হয়েছিল। এই হামলায় ৪২ জন জওয়ান শহিদ হয়ে গিয়েছিলেন। এই হামলার দায়িত্ব পাকিস্তানী জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ নিয়েছে। এরপর থেকেই ভারতে পাকিস্তানকে নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে। দেশ পাকিস্তানের সঙ্গে এসপার-ওসপার লড়াই করার কথা ভাবছে আর পাকিস্তানের সঙ্গে নিজের সমস্ত সম্পর্ক ভাঙতে চাইছে।
শোয়েব আকতার দিয়েছিলেন বয়ান

বিশ্বকাপে ভারত আর পাকিস্তানের ম্যাচ নিয়ে শোয়েব আকতারের বয়ান শিরোনামে এসেছিল। একটি বেসরকারি চ্যানেলে আকতারের তরফে খবর চালানো হয়েছিল তাতে তিনি বলেছিলেন যে ভারতের বিশ্বকাপে না খেলার সম্পূর্ণ অধিকার রয়েছে। সেই সঙ্গে শোয়েব আকতারের তরফে বেশ কিছু কথার উল্লেখ ছিল কিন্তু এখন শোয়েব এটা মিথ্যে বলে জানিয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এ কথার সাফাই দিয়েছেন।
ভুল খবর বললেন

শোয়েব আকতার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট টুইটারে লেখেন যে এটা ভুল খবর আর তিনি এমন কিছু বলেননি। তিনি টুইটারে লেখেন,
”
“আমি ভারতীয় ক্রিকেট দল/ বিশ্বকাপ ২০১৯ এর উপর নিজের বয়ানের ব্যাপারে ভারতীয় মিডিয়া দ্বারা মিথ্যে খবরকে সম্পূর্ণভাবে অস্বীকার করছি। আমি একদমই এই বয়ান দিই নি আর ভারতীয় মিডিয়া এটাকে বানাচ্ছে। আমি প্রাণসম্পদের লোকসানের নিন্দা করছি। দুই দেশকে এই বিষয়টার সমাধান করার জন্য টেবিলে আসা উচিৎ”।
I completely deny the false news by Indian media about my statement on Indian cricket team / World Cup 2019. I did not make any statement at all and Indian media is making it up. I condemn the loss of lives. Both countries should come to the table to resolve the issues.
— Shoaib Akhtar (@shoaib100mph) 21 February 2019
নিজের সাফাই দেওয়ার পাশাপাশি ক্রিকেটের সবচেয়ে জোরে বোলারের তালিকায় গুনতি হওয়া শোয়েব আকতার এই ব্যাপারে দুঃখও প্রকাশ করেছেন। তিনি দুই দেশের কাছে আবেদন করেছেন যে একসঙ্গে বসে এই মামলাকে মেটানো যেতে পারে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2IuMvb6

No comments:
Post a Comment