ঋষভ পন্থের কোচ তারাক সিনহা ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের উন্নতিতে আনন্দ প্রকাশ করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি জাতীয় দলের প্রয়োজন পূরণ করতে পারবেন।
এই বামহাতি ব্যাটসম্যান পন্থ ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন গত বুধবার (১৮ জুলাই)। সিনহা বলেন, পন্থ একজন কঠোর পরিশ্রমী ক্রিকেটার এবং প্রশিক্ষণ সেশনের সময় সব সময়ই নিজের সেরাটা দিয়েছেন। পন্থের কোচ আরো বলেন যে এই তরুণ ক্রিকেটার ব্যাটিংয়ের পাশপাশি উইকেট কিপিংইয়েও যথেষ্ট উন্নতি করেছে। এমনকি সিনহাও ঋষভ পন্থকে উইকেট কিপিংয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

“সে তাঁর উইকেট কিপিংয়ে যথেষ্ট উন্নতি করেছে। আমি দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে তাকে প্রথমে একজন ভাল উইকেটরক্ষক হতে হবে এবং তারপর তার ব্যাটিংয়ের দিকে নজর দিতে হবে। কঠোর পরিশ্রমের বিষয়ে সে সব সময়ই অদম্য। ট্রেনিংয়ে দেরি করে না কখনো এবং সবসময় মনোযোগী। আমার বিশ্বাস, সে ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন সেবা দিতে পারবে এবং এটিকে ভালোভাবেই সে এটা করবে,” বলেন কোচ তারাক সিনহা।

প্রকৃতপক্ষে, তারাক সিনহা নিজের ক্রিকেট ক্যারিয়ারেও একজন উইকেটরক্ষক ছিলেন। এ ছাড়া সাবেক ভারতীয় ব্যাটসম্যান এবং ভারতীয় ‘এ’ দলের কোচ রাহুল দ্রাবিড়ের সাথেও কাজ করেছেন তিনি। দ্রাবিড় বর্তমানে ভারতের তরুণ দলটিকে প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এদিকে, ভারতীয় টেস্ট দলের নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ইঞ্জুরির কারনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়ার কারণে দিল্লি-ভিত্তিক ক্রিকেটার ঋষভ পন্থের জন্য দারুণ সুযোগ নিজেকে প্রমাণ করার। মূলত, উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবেেই স্কোয়াডে যোগ করা হয়েছে পন্থকে। একাদশে সুযোগ পেলে এই তরুণ ক্রিকেটার অবশ্যই চাইবেন নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণের। পাশাপাশি ভারতীয় ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতা থাকাটাও সাহায্যকারী হবে তাঁর জন্য।
উল্লেখ্য যে, আগামী ১লা আগষ্ট থেকে বার্মিংহামের এজপবাস্টনে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
from bengali.sportzwiki.com https://ift.tt/2uEJf3x

No comments:
Post a Comment