USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, July 20, 2018

আমরা তো ক্রিকেটের ভগবানকেও ছাড়ি নি, মাহি তুমি কি জিনিস

আমরা তো ক্রিকেটের ভগবানকেও ছাড়ি নি, মাহি তুমি কি জিনিস

মাস খানেক আগে আইপিএলে ব্যাট হাতে আগুন ওগরানো ধোনির ব্যাটে হঠাৎ করে কি হল! মাঠে হুঙ্কার দেওয়া সিংহ এতটা নিশ্চুপ হয়ে গেলেন কি করে? এটা ঝড়ের আগের নিরবতা নয় তো! এখনও পর্যন্ত যে যোদ্ধা নির্ভয়ে নিজের সেনার নেতৃত্ব করছিলেন, হঠাৎ করেই তার তলোয়ারের ধার এভাবে ভোঁতা হয়ে গেল কিভাবে! সত্যিই কি সেই সময় এসে গিয়েছে যখন মাহিকে সম্মানের সঙ্গে মাঠ ছেড়ে দেওয়া উচিৎ? তার ব্যাটপ্যাড গুটিয়ে রাখা উচিৎ! আমি সেই ক্রিকেটপ্রেমীদের সঙ্গে একমত নই, আমি সেই সুযোগ সন্ধানী ক্রিকেটপ্রেমীদের সঙ্গে একমত নই যারা খারাপ সময়ে ক্রিকেটের ভগবানকেও ছাড়েন নি।

যে ব্যাটসম্যান যিনি বহু বছর ধরে ভারতের হয়ে ম্যাচ ফিনিশ করে এসেছেন, তার এই ব্যাপারে ধারণাই নেই যে তার ক্রিকেট কেরিয়ার শেষের মুখে এসে দাঁড়িয়েছে? আমাদের এখানে এক্সপার্টরা আগেই ঠিক করে ফেলেন যে কোন প্লেয়ার কখন অবসর নেবেন। এই সবকিছু দেখেন মনের ভেতর একটা ভয় তৈরি হয়ে গিয়েছে যে মাহি এই চিৎকার চেঁচামেচির মধ্যে নিজের নীল জার্সি খুলে তুলে রাখার সিদ্ধান্ত না নেন। সেই ক্রিকেটার যিনি এই দেশের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন, সেই লোকটা যে রাঁচির মত ছোটো শহরের পরিচিত ঘটিয়েছে। এই তরুণ যিনি আমাদের মত ছোটো শহরের তরুণদের আজ রোল মডেলে পরিণত হয়েছেন। রোল মডেল অর্থাৎ হীরো, আর নিজের হিরোকে হারতে দেখে যে কোনও মানুষই ভেঙে পড়ে। হয়ত আমিও।

আমরা দেখেছি ১৯৮৩ পর যখনই বিশ্বকাপ হয়েছে, তখন আমাদের দল ৮৩র সেই সুন্দর স্মরণীয় স্মৃতি বুকে নিয়ে বিশ্বকাপ খেলতে যেত এবং খালি হাতে ফেরত আসত। কখনও সেমিফাইনাল, কখনও ফাইনাল তো কখনও গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়ে দল ফিরে আসত দেশে। কিন্তু ঠিক সেই সময় এক তরুণের কাঁধে দায়িত্ব দেওয়া হয়,যে সবে সেইমাত্র দুর্দান্ত খেলা শুরু করেছিল।এটা ঠিক তেমনই ব্যাপার যখন বাড়িতে বড় ভাই থাকা সত্ত্বেও ছোটো ভাইকেই সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়।

ধোনিকে যখন টিম ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয় তখন কেউই ভাবে নি যে এই ছেলেটা এইরকম কৃতিত্ব দেখাবে। কিন্তু ধোনি ভারতীয় ক্রিকেট প্রেমিদের স্বপ্ন বাস্তবে বদলে দিয়েছিলেন। কে ভুলতে পারে ২০১১র সেই গগনচুম্বি ছক্কা, যা পুরো দেশকে উৎসব করতে বাধ্য করেছিল। কে ভুলতে পারেন ২০০৭ এর টি২০ বিশ্বকাপের ফাইনালের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত যা দলকে বিশ্বকাপ বিজেতা করে দিয়েছিল।



from bengali.sportzwiki.com https://ift.tt/2O189md

No comments:

Post a Comment