USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, August 17, 2018

ভারত বনাম ইংল্যান্ড: কনফার্মড: জবরদস্ত ধাক্কা খেলো ভারত, শেষ দুটি টেস্ট থেকেও ছিটকে গেলেন এই তারকা

ভারত বনাম ইংল্যান্ড: কনফার্মড: জবরদস্ত ধাক্কা খেলো ভারত, শেষ দুটি টেস্ট থেকেও ছিটকে গেলেন এই তারকা

ভারতীয় ক্রিকেট দল সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য সংঘর্ষ করে চলেছে। ভারতীয় দল নিজেদের প্রথম দুটি টেস্ট তার তারকা সুইং বোলার ভুবনেশ্বর কুমারের অভাব যথেষ্টই অনুভব করেছে। ইংলিশ কন্ডিশন দেখে ভুবনেশ্বর কুমারের সুইং বোলিং কামাল দেখাতে পারত, কিন্তু তিনি চোটের কারণে দলের বাইরে রয়েছেন।

ভারতীয় দলের ধাক্কা, ভুবির চোট হয়নি ঠিক

মনে করা হচ্ছিল যে ভুবনেশ্বর কুমার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্ট ম্যাচের পর শেষ দুটি টেস্টের জন্য দলে ফিরে আসবেন, আর তার জন্য তিনি ব্যাঙ্গালুরু স্থিত ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে চোট থেকে ঠিক হওয়ার প্রয়াস করছিলেন কিন্তু এখন ভুবনেশ্বর কুমারের শেষ দুটি টেস্ট ম্যাচে ফিরে আসা সম্ভব দেখাচ্ছে না।

চোট থেকে রিকভার না হওয়ার কারণ ভুবির আগামি দুটি টেস্ট থেকে বাইরে থাকা নিশ্চিত

বিসিসিআইয়ের ব্যাঙ্গালুরু স্থিত ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া জোরে বোলার ভুবনেশ্বর কুমারের চোট নিয়ে এখন এই খবর সামনে এসেছে যে তার এই পুরো টেস্ট সিরিজ থেকে বাইরে থাকা নিশ্চিত, কারণ তিনি তার পিঠের চোট থেকে সম্পূর্ণ রিকভার করতে পারেন নি।

জসপ্রীত বুমরাহ তৃতীয় টেস্টে খেলার জন্য সম্পূর্ণ ফিট ঘোষিত

ভুবিকে নিয়ে এনসিএর সূত্রের মতে ভুবি তার চোট থেকে রিকভার হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণরূপে অসফল। এই অবস্থায় নাটিংহ্যামে তৃতীয় টেস্টের পর আগামি দুটি ম্যাচের জন্য ভারতীয় দল নির্বাচিত হবে যেখানে ভুবি উপলব্ধ থাকবেন না। যদিও ভারতীয় দলের জন্য ভুবির না থাকা অবশ্য বড় ধাক্কা, কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট জসপ্রীত বুমরাহের ফিরে আসায় ততটা চিন্তিত নয়।

বুমরাহের ফিরে আসায় ভারত পাবে সাহায্য

ভারতীয় দলকে এই টেস্ট সিরিজে লর্ডস টেস্টে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছিল এবং তার আগে বার্মিংহ্যাম টেস্টেও ভারতীয় দলকে হারতে হয়েছে। এভাবেই এই টেস্ট সিরিজে বিরাট কোহলি অ্যাণ্ড কোং ০-২ ফলাফলে পেছিয়ে রয়েছে। প্রথম টেস্টে যেখানে জোরে বোলারদের প্রদর্শন যথেষ্ট ভাল ছিল সেখানে দ্বিতীয় টেস্টে তাদের প্রদর্শন খুব একটা ভালো ছিল না, এই অবস্থায় ভুবি না থাকলেও বুমরাহের ফিরে আসায় দল অনেকটাই সাহায্য পাবে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2L09Uxd

No comments:

Post a Comment