ভারত আর আফগানিস্থানের মধ্যে এশিয়া কাপের সুপার ৪ এর শেষ ম্যাচ খেলা হচ্ছে। এই ম্যাচে ভারতীয় দল নিজেদের দলে পাঁচটি পরিবর্তন করেছে। অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও শিখর ধবন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, যজুবেন্দ্র চহেলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় কেএল রাহুল, মনীষ পান্ডে, খলিল আহমেদ, দীপক চহের আর সিদ্ধার্থ কৌলকে দলে শামিল করা হয়েছে। সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে।
২ বছর পর করছেন অধিনায়কত্ব

দলের অধিনায়ক রোহিত শর্মা আর সহঅধিনায়ক শিখর ধবনকে বিশ্রাম দেওয়ায় এই ম্যাচে ধোনিকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। ধোনি শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে অক্টোবর-নভেম্বরে দলের অধিনায়কত্ব করেছিলেন। এরপর জানুয়ারি ২০১৭য় তিনি সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। তারপর বিরাট কোহলিকে টেস্টের সঙেগ ওয়ানডে আর টি২০ অধিনায়কত্বও দেওয়া হয়।
অধিনায়ক হিসেবে ২০০তম ওয়ানডে

১৯৯টি ম্যাচে অধিনায়কত্ব করার পর ধনি এই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই সিদ্ধান্ত সবারই বোঝার বাইরে ছিল। এই ১৯৯টি ম্যাচে ভারত ১১০টি ম্যচে জেতে এবং ৭৪টি ম্যাচে হারের মুখ দেখেছিল। এছাড়াও ৪টি ম্যাচ টাই আর ১১টি ম্যাচে কোনও ফলাফল হয় নি।
২০০টি ওয়ানডেতে অধিনায়কত্ব করা প্রথম ভারতীয়

মহেন্দ্র সিং ধোনি ২০০টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করা প্রথম অধিনায়ক হয়ে গিয়েছেন। সবচেয়ে বেশ ম্যাচে অধিনায়কত্ব করার ভারতীয় রেকর্ড তার নামেই ছিল, কিন্তু ২০০ ম্যাচে অধিনায়কত্ব করার এই নতুন কৃতিত্বও তিনি হাসিল করে ফেললেন। আন্তর্জাতিক ম্যাচের কথা ধরা হলে ধোনি এমনটা করা তৃতীয় অধিনায়ক হয়েছেন। সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের নামে রয়েছে। তিনি ২৩০টি ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেন। অন্যদিকে দ্বিতীয় নম্বরে নাম রয়েছে নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিংয়ের। তার নামে ২১৮টি ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করার কৃতিত্ব রয়েছে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2OcDTYp

No comments:
Post a Comment