ভারতীয় দল আর বাংলাদেশের দলের মধ্যে সুপার-৪ এর প্রথম ম্যাচ গতকাল শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে। ভারত আর বাংলাদেশের মধ্যে খেলা হওয়া এই ম্যাচকে ভারতীয় দল যথেষ্ট সহজেই ৭ উইকেটে জিতে নিয়েছে। অধিনায়ক রোহিত শর্মা এই জয়ে যথেষ্ট খুশি হয়েছেন। তিনি ভারতীয় দলের এই জয়ের পর নিজের পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশনে বেশ কিছু মজাদার কথা বলেছেন।
আমাদের এটা এক দুর্দান্ত প্রদর্শন

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা নিজের পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেন, “ এটা একটি দুর্দান্ত প্রদর্শন। প্রথমে আমরা বাংলাদেশ দলকে ১৭০ রানে আটকাই আর তারপর সহজেই লক্ষ্য হাসিল করি। আমরা জানতাম যে এটা রাতের আলোয় ব্যাটিং ভালোভাবে হচ্ছে। এই পিচে গুরুত্বপূর্ণ ছিল যে বোলারদের আমি রোটেড করতে থাকি, যাতে ব্যাটসম্যানরা আমাদের বোলারদের বল দ্রুত বুঝতে না পারে”।
জাদেজার ফেরা লাজবাব

রোহিত শর্মা রবীন্দ্র জাদেজার প্রশংসা করতে নিজের বয়ানে বলেন, “পরিস্থিতি মুশকিল ছিল, কিন্তু আমাদের জন্য আমাদের বোলিং ইউনিট আবারও দুর্দান্ত প্রদর্শন করেছে। চহেল আর কুলদীপ দুর্দান্ত বল করছে। জাদেজা আজ অনেকদিন পর ওয়ানডে ক্রিকেট খেলল আর যেভাবে ও আজ ওয়ানডে ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন করেছে সেটা লাজবাব। ও চহেল আর কুলদীপকেও আজ সাইড অফ করে দিয়ছে। আমাদের সমস্ত বোলাররাই রণনীতির হিসেবে বোলিং করেছে। আমাদের সমস্ত কিছুই পরিকল্পনা অনুযায়ী চলেছে”।
পাকিস্থানের বিরুদ্ধে প্রদর্শনকে পুণরাবৃত্তি করার চেষ্টা করব

রোহিত শর্মা আগে নিজের বয়ানে বলেন, “ আমি জানি, যে কোনও নতুন ব্যাটসম্যানের জন্য রান করা সহজ হয় না।এই কারণে আমরা টপ অর্ডারের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত ব্যাটিং করার দিকে লক্ষ্য রাখছি। আমরা এখন আবারও তরতাজা হয়ে পাকিস্থানের বিরুদ্ধেও নিজেদের এই ধরণের প্রদর্শনকে পুণরাবৃত্তি করার চেষ্টা করব”।
from bengali.sportzwiki.com https://ift.tt/2NwqQ4A

No comments:
Post a Comment