USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, September 17, 2018

২০১৯ বিশ্বকাপে ভারতীয় টীমে জায়গা পেতে পারেন এশিয়া কাপ খেলা এই পাঁচজন ক্রিকেটার

বড় কোনো টুর্নামেন্টে অংশ নিতে মুখিয়ে থাকেন প্রতিটি ক্রিকেটার ব্যতিক্রম নয় ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরাও। তবে ভাগ্য কিংবা ফর্ম ধরে রেখেই যেহেতু টিমে থাকতে হয় তাই সব খেলোয়াড়ের ক্ষেত্রে সম্ভব হয় না বড় কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া।

অন্যদিকে এশিয়া কাপের এই আসরে টিম ইন্ডিয়ার দলে খেলা কয়েকজন ক্রিকেটার সামনের বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় নিশ্চিত থাকলেও এমন কিছু ক্রিকটার আছেন যাদের জন্য নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ জয়ে এসেছে এশিয়া কাপের ১৪তম আসর।

জেনে নেওয়া যাক এমনই ৫ জন ক্রিকেটারের কথা যারা এশিয়া কাপে নিজেদের সেরাটা দিলে সুযোগ পেতে পারেন ২০১৯ বিশ্বকাপের দলে।

 

১. শার্দূল ঠাকুর

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা শার্দূল ঠাকুর ‘এ’ দলের হয়েও জাত চিনিয়েছেন নিজের। তবে টিম কম্বিনেশনের কারণে বেশিরভাগ সময়ই তাঁকে থাকতে দলের বাইরে। নির্বাচকরা এশিয়া কাপের এই আসরে তাঁকে দলে অন্তর্ভূক্তি করাতে এই টুর্নামেন্টে নিজের সেরাটা দিলে ২০১৯ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতে পারে তাঁর।

২. কেদার যাদব

বেশিভাগ সময়ই ইনজুরির কারণে দলের বাইরে থাকা এই ব্যাটিং অলরাউন্ডার ছয় জাতির এই টুর্নামেন্টে রয়েছেন টিম ইন্ডিয়ার সাথে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কম যান না ঠাকুর। ২০১৯ বিশ্বকাপের দলে টিকে থাকার দৌড়ে এগিয়ে থাকার জন্য বিশেষ এক মঞ্চ হয়ে এসেছে এশিয়া কাপের এই আসর।

৩. মনিষ পান্ডে

ডানহাতি এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটের মত এশিয়া কাপে যদি নিজের সেরাটা দিতে পারেন কর্নাটকের এই ক্রিকেটার তবে ইংল্যান্ডের বিমানে চড়ে বসতে কোনো সমস্যাই হবে না তা প্রায় নিশ্চিত।

৪. আম্বাতি রাইডু

আইপিএলে বোলারদের উপর স্ট্রিম রোলার চালানো রাইডু সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ইয়ো ইয়ো টেস্টে বাদ পড়ার কারণে যেতে পারেননি দলের সাথে। তবে ‘এ’ দলের সাথে থেকে দারুণ পারফর্ম করে এশিয়া কাপের স্কোয়াডে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন ঠিকই। আক্রমণাত্মক এই ব্যাটসম্যান এশিয়া কাপে নিজের সেরাটা দিলে পরবর্তী বিশ্বকাপের দলে না থাকার কোনো কারণ নেই।

৫. লোকেশ রাহুল

ব্যাটিং কৌশল, মানসম্পন্ন ব্যাটিং কিংবা রান তোলার দক্ষতা যেদিক থেকেই বলা হোক না কেন লোকেশ রাহুলের রয়েছে বিশেষ খ্যাতি কিন্তু সবসময়ই কিছু না কিছুর অভাব যেন তাঁর মধ্যে দেখাই যায়। তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন না তুলে বরং তাঁর থেকে যে আশার সঞ্চার হয়েছে তা দেখা যাক।

এশিয়া কাপের স্কোয়াড থেকে ক্যাপ্টেন কোহলিকে বিশ্রাম দেয়াতে তিন নাম্বার পজিশন রয়েছে শূন্য। আর এই শূন্যস্থান পূর্ণ করার দায়িত্ব দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। তাই নিজেকে মেলে ধরে বিশ্বকাপের ২০১৯ বিশকাপের দলে নিজের নাম লিখাতে চাইবেন রাহুল।



from bengali.sportzwiki.com https://ift.tt/2xkgo58

No comments:

Post a Comment