USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Thursday, September 27, 2018

আইপিএল ২০১৯: আইপিএলের পরবর্তী আসরে যে তিনটি দলের জার্সি গায়ে মাঠ মাতাতে পারেন আফগান শাহজাদ

আফগান দলের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ শাহজাদ তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত। ধুন্ধুমার ব্যাটিংয়ের কারণে ক্রিকেট ভক্তদের কাছে পরিচিত এক নাম মহম্মদ শাহজাদ। ক্যারিয়ারের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে সকলের নজর কেড়েছেন। সারাবিশ্বে চলা বিভিন্ন টি-২০ লিগে খুব বেশি খেলার সুযোগ এখনো হয়ে উঠেনি তাঁর। তবে ইতোমধ্যেই বাংলাদেশের টি-২০ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) খেলেছেন তিনি।

এদিকে, এশিয়া কাপের এবারের আসরে ভারতের বিপক্ষে ১২৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন শাহজাদ। ব্যাট হাতে তাঁর দুর্দান্ত ইনিংসের উপর ভর করে এশিয়া কাপে ভারতের জয়রথ থামিয়ে দিয়েছে আফগানরা। তাঁর এমন ব্যাটিং হয়তো নজর কাড়তে পারে ভারতের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএলের) দলগুলোর। আর এতে করে আসন্ন আইপিএলে খেলার সুযোগ মিলে যেতে পারে এই হার্ড হিটার ব্যাটসম্যানের।

চলুন দেখে নেওয়া যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) আগামী আসরে যে দলগুলো তালিকাভুক্ত করতে পারে এই হার্ডহিটার ব্যাটসম্যানকে।

১. মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স দীর্ঘদিন ধরেই ভুগছে একজন দক্ষ উইকেটরক্ষক ব্যাটসম্যানের অভাবে। ২০১৮ আসরে তরুণ ঈশান কিষান সে দায়িত্ব পেলেও খুব একটা মেলে ধরতে পারেননি নিজেকে। মুম্বাই তাঁদের এই দুর্বলতাকে দূর করার জন্য মহম্মদ শাহজাদকে বেছে নিলে তা হবে খুবই স্বাভাবিক ঘটনা।

২. সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএল ২০১৮ এর আসরের রানার আপ হায়দ্রাবাদের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে শিখর ধবনের সাথে ডেভিড ওয়ার্নারকে রাখলেও ওয়ার্নার ক্রিকেট থেকে নির্বাসিত থাকায় ওপেনিংয়ে ধবনের একজন অভিজ্ঞ সঙ্গী খুঁজে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তাছাড়া আরেক আফগান রশিদ খান যেহেতু একই দলের অন্তর্ভূক্ত তাই ব্যাটসম্যানকে বোকা বানানোর ক্ষেত্রে বোঝাপড়াটাও হতে পারে ভালোই এই দুই ক্রিকেটারের। তাই আগামী আসরে এই আফগানের কপাল খুলতে পারে হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজির বদৌলতে।

৩. কিংস ইলেভেন পাঞ্জাব

চলতি বছরে অনুষ্ঠিত আইপিএলের আসরে ব্যর্থ দলের তালিকায় থাকা পঞ্জাবের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করে আসছেন লোকেশ রাহুল। রাহুলের স্থলাভিষিক্ত হতে পারেন শাহজাদ। ওপেনিং পজিশনে খেলা শাহজাদকে দলের অন্তর্ভূক্ত করতে পারে পাঞ্জাব। আগামী আসরে যদি ক্রিস গেইলের সাথে ইনিংস উদ্বোধন করতে শাহজাদ মাঠে নামেন তাহলে অবাক হবার কিছুই থাকবে না।



from bengali.sportzwiki.com https://ift.tt/2IkuPvf

No comments:

Post a Comment