USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, September 26, 2018

সৌরভ গাঙ্গুলি তুললেন প্লেয়িং ইলেভেন নিয়ে প্রশ্ন, বললেন রোহিত আর শাস্ত্রীর মধ্যে কে বাছছেন দল

সৌরভ গাঙ্গুলো তুললেন প্লেয়িং ইলেভেন নিয়ে প্রশ্ন, বললেন রোহিত আর শাস্ত্রীর মধ্যে কে বাছছেন দল

প্রাক্তণ ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এশিয়া কাপে নির্বাচিত করা টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নিয়ে খুশি নন। তিনি জানতে চান যে কোচ রবি শাস্ত্রী আর অধিনায়ক রোহিত শর্মার মধ্যে আসলে কে প্লেয়িং ইলেভেন নির্বাচিত করছেন। এর আগেও তিনি লাগাতার টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নিয়ে প্রশ্ন তুলে এসেছেন।

প্রাক্তণ অধিনায়ক জানতে চান প্লেয়িং ইলেভেনের পেছনে কে?

হিন্দুস্থান টাইমসের মোতাবেক সৌরভ গাঙ্গুলী নিজের বই ‘ এ সেঞ্চুরি ইজ নট এনাফ’ লঞ্চের মহুর্তে টিম ইন্ডিয়াকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে সৌরভকে প্রশ্ন করাযে বর্তমান কোচ রবি শাস্ত্রীকে যদি তিনি কোনও প্রশ্ন করতে চান তাহলে সেটা কি। এর উপর গাঙ্গুলী পালটা প্রশ্ন করে বলেন যে বর্তমান দলে প্লেয়িং ইলেভেন কে বাছেন শাস্ত্রী অথবা রোহিত? এর মধ্যেই গাঙ্গুলী বিরাট কোহলিকে পরামর্হ দিয়ে বলেন, “ বিরাটকে এর উপর সামান্য কাজ করতে হবে। আমি কিছু নির্দিষ্ট খেলোয়াড়দের সাপোর্ট করেছিলাম, কারণ আমি তাদের ঘনিষ্ঠভাবে জানতাম। আমি দেখেছিলাম যে ওরা প্রেসারে কেমন খেলেন”।

গাঙ্গুলী নিজের অধিনায়কত্বের সময় বীরেন্দ্র সেহবাগ, জাহির খান আর হরভজন সিংয়ের মত খেলোয়াড়দের ব্রেক দিয়েছিলেন। এরপরই এই তিন খেলোয়াড় ক্রিকেট দুনিয়া মাতিয়ে দিয়েছিলেন। অন্যদিকে সৌরভ গাঙ্গুলীর বক্তব্য যে ক্রিকেটে কোচের উচিত ব্যাকসিটে বসা। তিনি বলেন, “ ক্রিকেট আর ফুটবলে পার্থক্য রয়েছে। ফুটবল কোচের গেম। অন্যদিকে ক্রিকেট অধিনায়কের। কোচের ব্যাকসিট নেওয়া উচিত এবং অধিনায়কের উচিত দল চালানো”।
এর আগে সৌরভ গাঙ্গুলী কেএল রাহুলকে দীনেশ কার্তিকের জায়গায় সুযোগ দেওয়ার কথা বলেছেন। তার মতে দলের নির্বাচন আগামি বিশ্বকাপকে মাথায় রেখে করা উচিত। গাঙ্গুলীর যুক্তি যে দীনেশ কার্তিক নিজের কেরিয়ারের শেষ দিকে রয়েছেন, এই অবস্থায় ভারতীয় দলকে কেএল রাহুল আর পন্থের মত খেলোয়াড়দের ব্যাপারে ভাবতে হবে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2O9G8vD

No comments:

Post a Comment