USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, September 7, 2018

ভারতের প্রাক্তণ কোচ অনিল কুম্বলেকে এখন এই দলকে কোচিং করাতে দেখা যাবে

ভারতের প্রাক্তণ কোচ অনিল কুম্বলেকে এখন এই দলকে কোচিং করাতে দেখা যাবে

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে হওয়া মতভেদের পর অনিল কুম্বলে জুন ২০১৭য় ভারতীয় দলের কোচিং পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। এর মধ্যেই একটি বড় খবর আসছে। আসলে ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে ফের একবার নিজের কোচিংয়ের জ্ঞান দিতে নজরে আসবেন।

দিল্লি ডেয়ারডেভিলসের হতে পারেন মেন্টর

পুণে মিররে ছাপা একটি খবর অনুযায়ী, অনিল কুম্বলে আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হতে পারেন। প্রসঙ্গত কুম্বলের মেন্টর হওয়ার ইঙ্গিত স্বয়ং দলের মালিক কিরণ কুমার গান্ধী দিয়েছেন। কিরণ কুমার গান্ধী জিএমআর গ্রুপের চেয়ারম্যানও। দিল্লি ডেয়ারডেভিলসের দল আইপিএলে ২০১৮য় সবচেয়ে নীচের ধাপে ছিল, এই কারণে কিরণ কুমার গান্ধী দলের ম্যানেজমেন্টে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। দিল্লি ডেয়ারডেভিলসের আরেকজন মালিক জেএসডব্লিউর প্রধান পার্থ জিন্দলও নিজের বয়ানে এই কথার পুষ্টি করেছেন। তিনি বলেছেন যে দিল্লি ডেয়ারডেভিলস ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক অনিল কুম্বলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কথাবার্তাই হয়েছে, এখনও সম্পূর্ণভাবে কোনও কিছু পাকা হয় নি।

রিকি পন্টিং থাকবেন প্রধান কোচ

জানিয়ে দিই, যে সেই সঙ্গে জেএসডব্লিউর প্রধান পার্থ জিন্দল এটাও নিজের বয়ানে বলেছেন যে রিকি পন্টীং আগামি বছরও প্রধান কোচের পদে বহাল থাকবেন। অনিল কুম্বলেকে টিম ম্যানেজমেন্টে পরামর্শদাতা হিসেবে রাখা হবে। যদিও রিকি পন্টিংয়ের কোচিংয়ে দিল্লি গত বেশ কিছু বছর ধরে খুব একটা ভাল প্রদর্শন করতে পারে নি, কিন্তু রিকি পন্টিং নিজের কোচিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে ২০১৫য় আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন।

গাঙ্গুলী দিয়েছেন কুম্বলেকে মেন্টর করার পরামর্শ

জানিয়ে দেওয়া দরকার যে জেএসডব্লিউর প্রধান পার্থ জিন্দল সৌরভ গাঙ্গুলীর ভীষণ ভালো বন্ধু আর সৌরভই তাকে কুম্বলেকে দলের মেন্টর করার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত সৌরভের পরামর্শেই ২০১৬য় অনিল কুম্বলেকে ভারতীয় দলের প্রধান কোচ করা হয়েছিল।



from bengali.sportzwiki.com https://ift.tt/2CoYRhX

No comments:

Post a Comment