প্রতিবছরের ন্যায় এই বছরও ভারতের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য দেওয়া হয়েছে ‘রাজীব গান্ধী খেল রত্ন’ অ্যাওয়ার্ড। ১৯৯১-৯২ সালে চালু হওয়া ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নামে এই অ্যাওয়ার্ড সর্বপ্রথম পেয়েছিলেন ভারতের গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ। তবে খুব কম ক্রিকেটারই এই পুরস্কারে ভূষিত হওয়ার গৌরব অর্জন করতে পেরেছেন।
এখন পর্যন্ত সর্বমোট তিনজন ক্রিকেটার এই পুরস্কারে ভূষিত হয়েছন। এবার নজর দেওয়া যাক সেই তিনজনের তালিকায়।
৩. শচীন তেন্ডুলকর

ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের নামের তালিকায় উপরের দিকে যে নামটি থাকবে সেটা হল ‘লিটল মাস্টার’ শচীন। তাই এই বিশেষ পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে তাঁর নাম থাকাটাই যেন স্বাভাবিক। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ার শুরু করা শচীন বয়স বাড়ার সাথে সাথে নিজেকে করেছেন শাণিত, দিয়েছেন আস্থার প্রতিদান। ১৯৯৭-৯৮ সালে ভারতের হয়ে ব্যাট হাতে সোনালি সময় পার করা শচীন প্রায় প্রতিটি ম্যাচ জয়ের ক্ষেত্রে রেখেছেন বিশেষ অবদান। বিশেষ করে ১৯৯৮ সালের অস্ট্রেলিয়া সফরে নিজের জাত চিনিয়ে বিধ্বংসী ব্যাটিং করেন সাবেক এই লিটল মাস্টার।
আর এই পারফরম্যান্সই তাঁকে ১৯৯৮ সালের ‘রাজীব গান্ধী খেল রত্ন’ পুরস্কার পেতে সাহায্য করে।
২. মহেন্দ্র সিং ধোনি

যদি প্রশ্ন করা হয় তিন কাঠির পেছনে ভারতের হয়ে সবচেয়ে বেশি সফল কে? তাহলে সবার আগে যে নামটি আসবে সেটি হল মহেন্দ্র সিং ধোনি। ২০০৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হবার পর ধীরে ধীরে নির্ভরতার প্রতীক হয়ে উঠা ধোনি ঠাণ্ডা মাথার অধিনায়ক হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেন ক্রিকেট বিশ্বে। এখন পর্যন্ত ২০০ ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করা এই ক্রিকেটারের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে অসংখ্য ম্যাচে জয় পেয়েছে ভারত। ‘আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০০৭’ ভারত দল জিতে তাঁর অধীনে থেকেই। আর এরই বদৌলতে ২০০৮ সালে ‘রাজীব গান্ধী খেল রত্ন’ অ্যাওয়ার্ড পান ধোনি।
১. বিরাট কোহলি

ভারতের পোস্টার বয় কোহলি ২০১৮ সালের ‘রাজীব গান্ধী খেল রত্ন’ অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০০৮ সালে অভিষেক হওয়া কোহলি তাঁর ক্যারিয়ারের দশ বছর পার করে এখন রয়েছেন বিশ্বের সেরা ব্যটসম্যানদের তালিকায় সবার উপরে। অন্যদিকে নিজের ব্যাটের ধার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখানোর চেষ্টা করে থাকেন সবসময়ই।
তৃতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পাওয়া কোহলি সবশেষ ইংল্যান্ড সফরে দলের ত্রাতা হয়ে একাই টেনে নিয়েছেন একাধিক ম্যাচের ভার। যা চলতি বছরে এই অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাজ করেছে। ২৫ সেপ্টেম্বর এই পুরস্কার গ্রহণ করেন কোহলি।
from bengali.sportzwiki.com https://ift.tt/2Ilz3CS

No comments:
Post a Comment