ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিতি রয়েছে ক্রিকেটের। তবে ভদ্রলকের খেলা হলেও হামেশাই মাঠে ক্রিকেটাররা জন্ম দেন বিভিন্ন অপ্রীতিকর ঘটনার। তার চেয়ে বড় বড় ব্যাপার হল এসব ঘটনা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেনা, গড়ায় হাতাহাতি পর্যন্ত। এসব ক্ষেত্রে অন্য দেশের ক্রিকেটাররা যেমন জড়িত রয়েছেন তেমনি জড়িত রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।
এমনই পাঁচজন ক্রিকেটারের সম্পর্কে জানা যাক এবার।
৫। আশিস নেহেরা

২০০৫ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রেগে গিয়ে নিজ দলের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির সাথেই কটু ভাষায় কথা বলেন নেহেরা। এর কারণ অবশ্য রয়েছে, নেহেরা আগে থেকেই ধোনিকে জানিয়ে দেন ব্যাটসম্যান শহীদ আফ্রিদিকে আউটসুইং বল করবেন তিনি।
আর এজন্য প্রথম স্লিপে রাহুল দ্রাবিড়কেও দাঁড় করানো হয়। পরিকল্পনা অনুযায়ী নেহেরা আউটসুইং বল করলেও ধোনি ও দ্রাবিড় দুজনই বল তালুবন্দী করতে ব্যর্থ হন। ঠিক তখনই মেজাজ হারিয়ে নেহেরা ধোনিকে উদ্দেশ্য করে বাজে কথা বলেন যা স্পষ্ট শোনা যায় স্টাম্পের মাইকে।
৪। ভিভিএস লক্ষ্মণ

ঠাণ্ডা মেজাজের খেলোর হিসেবে পরিচিত এই ব্যটসম্যান। তবে তিনিও বাকবিতণ্ডায় জড়িয়েছেন নিজ দলের খেলোয়াড় প্রজ্ঞা ওঝার সাথে। অট্রেলিয়ার সাথে বরাবরই ভাল পারফরম্যান্স করা লক্ষ্মণ ২০১০ সালে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচে এমন অপ্রীতিকর ঘটনার জন্ম দেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টে জেতার জন্য প্রয়োজন ছিল ছয় রানের। উইকেত হাতে ছিল মাত্র একটি। লক্ষ্মণ স্ট্রেইট ড্রাইভ করে ওঝাকে রান নেয়ার জন্য ইশারা করলে ওঝা রান নিতে ব্যর্থ হন। আর এতেই ক্ষেপে গিয়ে ওঝাকে ব্যাট নেড়ে কর্কশ ভাষায় কথা বলেন ডানহাতি এই ব্যাটসম্যান। যদিও শেষপর্যন্ত ওই টেস্ট জিতেছিল ভারতই।
৩। রোহিত শর্মা

এই ঘটনা কোনো ম্যাচ চলাকালে ঘটেনি, ঘটনাটি ঘটে টিম ইন্ডিয়া যখন নেটে প্রেক্টিস করছিল। আর ঘটনাটি ঘটে দর্শকদের সাথে, যেখানে রোহিতের সাথে উপস্থিত ছিলেন অভিজ্ঞ পেসার প্রবীণ কুমারও।
সব ক্রিকেটাররা যখন ব্যটে-বলে নিজেদের ঝালাই করে নিচ্ছিলেন তখন হঠাত করেই কিছু দর্শক মাঠে প্রবেশ করে ফেলে। আর দর্শকদের মধ্যে কয়েকজন ক্রিকেটারদের নিয়ে বেফাঁস কথা বললে প্রথমে রোহিত তাঁদের সাথে কথা কাটাকাটি করতে থাকে তখন পাশে থাকা প্রবীণ কুমার রোহিতের সাথে যোগ দিয়ে দর্শকদের এক হাত নেন। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায় রোহিত শর্মা অভিযোগ করেন মদ পান করে এসে বাজে বকছেন উশৃঙ্খল দর্শকরা।
২। মহেন্দ্র সিং ধোনি

ঠাণ্ডা মাথার ক্যাপ্টেন হিসেবে ক্রিকেট বিশ্বে বিশেষ খ্যাতি রয়েছে মহেন্দ্র সিং ধোনির। মেজাজ ঠাণ্ডা রেখে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে অসংখ্য ম্যাচ জেতানো এই ক্যাপ্টেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিজ দলের ক্রিকেটার মানিশ পাণ্ডের উপর মেজাজ হারান।
ওই ম্যাচের শেষ ওভারের প্রথম বল ধোনি স্ট্রাইকে থেকে বল মোকাবেলা করার পর বল মিড উইকেটে চলে গেলে একবারের জন্য প্রান্ত বদল করার পর দ্বিতীয় রান নেয়ার জন্য মানিশ পাণ্ডেকে ইশারা করলে মানিশ তা আমলে নেন নি। ফলে মানিশের প্রতি ক্ষুব্ধ ভাব প্রকাশ করতে দেখা যায় ধোনিকে। কেননা তখনও ফিফটি করার খুব কাছেই ছিলেন ঠাণ্ডা মাথার এই ক্যাপ্টেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলে দিয়েছিল ওই সময়।
১। বিরাট কোহলি

বর্তমান সময়ের সেরাদের সেরা ম্যাটসম্যান হিসেবে যার নাম বারবার উচ্চারিত হয় তিনিই হচ্ছেন বিরাট কোহলি। তাঁর দিনে যেকোনো প্রতিপক্ষকে কুপোকাত করে দেয়ার সামর্থ্য যে রয়েছে তা বলা যায় চোখ বন্ধ করেই।
বিরাট কোহলি বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন মাঠে তাঁর আক্রমণাত্মক ব্যবহারের জন্য। ২০১২ সালে তাঁর প্রথম সফর হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখেন। ঐ সফরে সিডনি টেস্টে ভারত ফিল্ডিং করার সময় তরুণ এই ক্রিকেটারকে উদ্দেশ্য করে দর্শকরা আক্রমণাত্মক কথা বললে রেগে গিয়ে দর্শকদেরকে মধ্যাঙ্গুলি দেখিয়ে দেন এই ব্যাটসম্যান।আর এই ঘটনা ক্যামেরায় ধরা পড়লে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানাও করা হয় কোহলিকে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2LQ4x3S

No comments:
Post a Comment