USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Sunday, September 23, 2018

#TOP10: ভারতীয় ক্রিকেটারদের পছন্দের অভিনেত্রী, যাদের জন্য করতে পারেন কোটি কোটি টাকা খরচ

ক্রিকেটাররা বিভিন্ন সময় বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। কখনো নতুন রেকর্ড আবার কখনো খারাপ প্রদর্শন করে। কিন্তু ক্রিকেট ছাড়াও তাঁদের একটি নিজস্ব জীবন আছে। অবসর সময়ে কেউ কম্পিউটার গেমস খেলে ,কেউ বা লং ড্রাইভ কিংবা সিনেমা দেখে কাটিয়ে দেন। কেউ আবার বলিউডের অভিনেতা-অভিনেত্রীর সাথে সাক্ষাত করে থাকেন। আপনি জানেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির পছন্দের অভিনেত্রী কে ? আপনি চোখ বন্ধ করে বলে দেবেন যে অনুষ্কা শর্মা, তাহলে আপনি একদম ভুল।

আজ আমরা জানবো ভারতীয় ক্রিকেটারদের পছন্দের অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে …

 

১.শচীন তেন্ডুলকর

বিশ্বের কোটি কোটি মানুষ যার ফ্যান তিনি নাকি এই অভিনেত্রীর অন্ধ ভক্ত। তিনি আর কেউ নন , বলিউডের রানি মাধুরী দীক্ষিত। সাধারণ মানুষের মতোই নাকি তাঁকে দেখলে মন কেমন করে ওঠে ক্রিকেটের ঈশ্বরের।আর তাঁর প্রিয় অভিনেতা হলেন বিগ বি।

২.সৌরভ গাঙ্গুলী

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর পছন্দের নায়িকা হলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডন। এছাড়াও দাদার পছন্দের তালিকায় আছেন ঐশ্বর্যা রাই। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন , শাহরুখ খানের সিনেমা দেখতেও খুব পছন্দ করেন।

৩.বীরেন্দ্র সেহবাগ

ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগের তো মনে হয় সব অভিনেত্রীদেরই পছন্দ, তিনি স্পষ্ট ভাবে কারোর নাম বলেননি। তবে তিনি শাহরুখ , অমিতাভ বচ্চনের বড় ফ্যান। তাঁদের সিনেমা রিলিজ হলে তিনি প্রথম দিনই টিকিট কেটে সিনেমা হল থেকে দেখে আসেন।

৪.ভিভিএস লক্ষণ

ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের পছন্দের অভিনেতা আমির খান। তিনি অবসর সময়ে আমির খানের মুভি দেখে সময় কাটান।

৫. রাহুল দ্রাবিড়

ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে ভারতীয় ‘এ ‘ দলের কোচ রাহুল দ্রাবিড়ের পছন্দের অভিনেত্রী বলিউডে সাড়া জাগানো মনীষা কৈরালা।

৬.যুবরাজ সিং

যুবরাজের সঙ্গে নাম জড়িয়েছে অনেক বলিউড অভিনেত্রীর, কিন্তু কে তাঁর মন কেড়েছেন জানেন ? নব্বই দশকের কাজল। শাহরুখ-কাজলের সব জুটির সিনেমা তাঁর পছন্দের।

৭. মহেন্দ্র সিং ধোনি

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়েছিল বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী দীপিকা পাডুকোনের সাথে। ঠিকই শুনেছেন দীপিকাই হলেন মাহির সব থেকে পছন্দের অভিনেত্রী , তবে মাহি কোনদিন এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

৮. রোহিত শর্মা

বেশ কিছু দিন আগে দেওয়া এক সাক্ষাতকারে ভারতের এই ওপেনিং ব্যাটসম্যান বলেছেন “আমি কারিনা কাপুরকে ভীষণ পছন্দ করি। তাঁর প্রতি আমার অন্য রকম অনুভূতি রয়েছে। কারিনার সব সিনেমা আমি দেখেছি ।” অন্যদিকে হৃত্তিক রোসানকেও পছন্দ করেন।

৯. রবিচন্দ্রন অশ্বিন

ভারতীয় টীমের এই তারকা স্পিনার তামিল সিনেমা দেখতে বেশি পছন্দ করেন। তামিল কমেডিয়ান সান্থানাম তাঁর প্রিয় অভিনেতা।

১০. বিরাট কোহলি

বিরাট কোহলির নাম শুনে আপনি ধরেই নিয়েছেন তাঁর পছন্দের অভিনেত্রী অনুষ্কা শর্মা, কিন্তু তা একদমই নয়।তাঁর ছোটবেলা থেকে ক্রাস ছিল করিশ্মা কাপুর। তবে তিনি বর্তমানে ঐশ্বর্যা রাইকে পছন্দ করেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2QPvwjU

No comments:

Post a Comment