ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে চলতি দুই টেস্ট ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামি ১২ অক্টোবর থেকে হায়দ্রাবাদে খেলা হবে। এই ম্যাচে তিন ভারতীয় খেলোয়াড় তাদের টেস্ট অভিষেক করতে পারেন।
৩—মহম্মদ সিরাজ

মহম্মদ সিরাজ প্রথম শ্রেণীর ক্রিকেট আর লিস্ট এ ক্রিকেট খেলে দুর্দান্ত বোলিং করে চলেছেন। নিজের ভয়ঙ্কর বোলিংয়ের কারণে তিনি যথেষ্ট প্রভাবিত করেছেন। এই বছর আইপিএলেও তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন। এরপর ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার এ দলের হয়ে খেলে তিনি বহু উইকেট নিয়েছেন। সিরজার এখনও পর্যন্ত ২০টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন যেখানে তিনি ২.৯৬য়ের ইকোনমি রেটে ৯৭টি উইকেট নিয়েছেন।
২—শার্দূল ঠাকুর

প্রথম শ্রেণীর ক্রিকেটে শার্দূল ঠাকুরের প্রদর্শন দুর্দান্ত থেকেছেন তিনি ওয়ানডেতে ৫টি আর টি২০তে ৭টি ম্যাচ ভারতের হয়ে খেলেছেন। হায়দ্রাবাদে হতে চলাটেস্টে তিনি ডেবিউ করার সুযোগ পেতে পারেন। শার্দূল ৫৫টি প্রথম শ্রেণীর ম্যাচে দুর্দান্ত ৩.১০ ইকোনমি রেটে ১৮৮টি উইকেট নিয়েছেন।
ময়ঙ্কর আগরওয়াল
রাজকোটে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ময়ঙ্ক আগরওয়ালের ডেবিউ করার সবচেয়ে বেশি সম্ভবনা ছিল, কিন্তু এমনটা হয়নি। ভারতীয় এ দলের হয়ে আর প্রথম শ্রেণীর ক্রিকেট ময়ঙ্ক লাগাতার দুর্দান্ত ব্যাটিং করে রানের পাহাড়ের মত স্কোর খাড়া করে চলেছেন। ইংল্যান্ড সফরের জন্য তার দলে নির্বাচিত না হওয়া ক্রিকেট প্রশংসকদের পাশাপাশি বেশ কিছু প্রাক্তণ ক্রিকেটাররাও অবাক হয়েছিলেন। এশিয়া কাপের জন্য যখন ময়ঙ্ক দলে নির্বাচিত হন নি তখন হরভজন সিং নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন।

গত ঘরোয়া মরশুমে সবচেয়ে বেশি রান করা ময়ঙ্ক টেস্ট ক্রিকেটের জন্য দুর্দান্ত ওপেনিং ব্যাটসম্যান প্রমানিত হতে পারেন। ময়ঙ্ক প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৩টি ম্যাচ খেলেছেন যেখানে ৫০.৩২ এর দুর্দান্ত গড়ে তিনি ৩৩৭২ রান করেছেন। এর মধ্যে তার সর্বোচ্চ স্কোর হল অপরাজিত ৩০৪। অন্যদিকে তার ব্যাট থেকে ৮টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরিও বেরিয়েছে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2yroklD

No comments:
Post a Comment