ভারতের দল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে কা থেকে রাজকোটে প্রথম টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজের জন্য ঘরোয়া ম্যাচে লাগাতার রান করা তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ আর ময়ঙ্ক আগরওয়ালকে ভারতীয় দলে শামিল করা হয়েছে। যদিও দলের কাছে কেএল রাহুলের রূপে একজন ওপেনিং ব্যাটসম্যান রয়েছে আর এই কারণে প্রথম ম্যাচে খালি পৃথ্বী শ অভিষেক করার সুযোগ পেয়েছেন।
পৃথ্বী শ প্রথম দিনের প্র্যাকটিসের পর নিজের রায় দিলেন

ভারতীয় দলের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক পৃথ্বী শ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে অভিষেক করার সুযোগ পাচ্ছেন। পৃথ্বী রাজকোটে প্রথন দিনের প্র্যাকটিসের পর নিজের আর দলের ব্যাপারে বিসিসিআই টিভিতে কথা বলেছেন। তিনি জানিয়েছেন,
“ আমি সামান্য নার্ভাস ছিলাম, কিন্তু ড্রেসিংরুমে আসার পর সব ঠিক হয়ে গিয়েছে, কারণ এখানে কোনও সিনিয়র বা জুনিয়ারের ব্যাপারে নেই। সকলেই আমাকে ড্রেসিংরুমে দেখে খুশি হয়েছে। আমার কাছে ম্যাচ নিয়ে খুব বেশি প্ল্যান নেই। ব্যাস খালি নেটে আউট হতে চাইনা যাতে ম্যাচে কনফিডেন্স থাকে”।
বিরাট কোহলির ব্যাপারে বললেন

পৃথ্বী এরপর অধিনায়ক বিরাট কোহলির ব্যাপারেও কথা বলেন। তিনি বিরাটকে যথেষ্ট মজাদার বলেছেন। তিনি বলেন,
“ ওকে মাঠে ভীষণই কঠিন দেখায়, কিন্তু মাঠের বাইরে যথেষ্ট মজাদার। উনি আমার সঙ্গে মারাঠিতেও কথা বলার চেষ্টা করেছেন। যাতে আমি সহজ অনুভব করি। ইন্ডিয়ান ক্রিকেটের এটাই টিম বন্ডিং”।
সিরিজ জেতার উপর থাকবে ধ্যান
পৃথ্বী দলের কোচ রবি শাস্ত্রীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে রবি শাস্ত্রী তাকে বলছেন যে যেমনটা রঞ্জি ট্রফিতে খেলেন তেমনই ভেবে খেলো। দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে আর পৃথ্বী দলের সবচেয়ে তরুণ প্লেয়ার। সেই সঙ্গে পৃথ্বী টেস্টে অভিষেক করা নিয়ে যথেষ্ট উৎসুক কারণ তার মতে টেস্ট ক্যাপ নেওয়া মাঠে গর্বের মুহুর্ত । তার ধ্যান টেস্ট ম্যাচ আর সিরিজ জেতার উপরও রয়েছে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2NjkGQl

No comments:
Post a Comment