USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Sunday, October 28, 2018

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ: মহেন্দ্র সিং ধোনি হেটমেয়ারকে স্ট্যাম্পিং করে ফের দেখালেন এখনও পর্যন্ত হয়নি তার মত দ্বিতীয় কোনও উইকেটকিপার

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ: মহেন্দ্র সিং ধোনি হেটমেয়ারকে স্ট্যাম্পিং করে ফের দেখালেন এখনও পর্যন্ত হয়নি তার মত দ্বিতীয় কোনও উইকেটকিপার

ভারতীয় দলের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনিকে টি-২০ দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার ঠিক একদিন পরে আজ তিনি লাগাতার নির্বাচকদের সিদ্ধান্তকে ভুল প্রমানিত করে চলেছেন। আজ তিনি চন্দ্রপল হেমরাজের দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। এরপর তিনি মার্লন স্যামুয়েলসেরও ভালো ক্যাচ নেন। তারপর প্রথম দুটি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা শিমারোন হেটমেয়ারও ধোনির হাত থেকে বাঁচতে পারেননি।

হেটমেয়ারকে করলেন স্ট্যাম্প

গত দুটি ম্যাচে ১০৬ আর ৯৪ রানের ইনিংসে খেলা মিডল অর্ডার ব্যাটসম্যান শিমারন হেটমেয়ার আজ আরও একবার বিস্ফোরক শুরুয়াত করেন। তিনি মাত্র ২১ বলে ৩২ রান করে ফেলেন। তার আর শাই হোপের মধ্যে ভালো পার্টনারশিপ গড়ে উঠছিল।

সেই সময় কুলদীপ যাদবের বলে হেটমেয়ার লেগ সাইডে বড় শট খেলার প্রচেষ্টা করেন। বল বাইরের দিকে টার্ন হয় আর ধোনি দ্রুতগতিতে বেল উড়িয়ে দেন। ধোনি অন্যান্য সময়ের মত এই স্ট্যাম্পিংয়ের ব্যাপারে সম্পুর্ণভাবে আত্মবিশ্বাসী ছিলেন না।

থার্ড অ্যাম্পায়ার নিলেন সিদ্ধান্ত

মাঠের অ্যাম্পায়ার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় অ্যাম্পায়ারকে কল করেন। প্রথমবার দেখেমনে হচ্ছিল যে ব্যাটসম্যান পা ক্রিজের ভেতরে ছিল। এরপর যখন অন্যদিক থেকে দেখেন তো ব্যাটসম্যানের পা লাইনের উপরই দেখা যায়। এরপরই তৃতীয় অ্যাম্পায়ার হেটমেয়ারকে আউট দেন। ওয়ানডে ম্যাচে এটি ধোনির ১১৪তম স্ট্যাম্পিং ছিল। ধোনির স্ট্যাম্পিং করার গতি সবচেয়ে দ্রুত বলে মনে করা হয়।

টি-২০ থেকে পড়েছেন বাদ

গতকাল ওয়েস্টইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতে চলা টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। এই দলে মহেন্দ্র সিং ধোনিকে জায়গা দেওয়া হয়নি। ধোনি প্রথম টি-২০ বিশ্বকাপ জেতা অধিনায়ক। তার ফর্ম গত কয়েকদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না। এই কারণে ওয়ানডেতেও ঋষভ পন্থকে দলে ব্যাটসম্যান হিসেবে শামিল করা হয়েছে। এখন টি-২০তে ধোনিকে বাদ দিয়ে ঋষভকে উইকেটকিপিংয়ের সুযোগ দেওয়া হয়েছে।

দেখে নিন ভিডিয়ো



from bengali.sportzwiki.com https://ift.tt/2CKuWza

No comments:

Post a Comment