ভারতীয় দলে চলা হালচাল নিয়ে এক ভীষণই বড় খবর আসছে। দৈনিক জাগরণের একটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের ড্রেসিংরুমে অনুষ্কা শর্মার কারণে সবকিছু ঠিক চলছে না।
অনুষ্কা শর্মার কারনে বিরাটের উপর খুশি নন ভারতীয় খেলোয়াড়রা

জানিয়ে দিই, যে অনুষ্কা শর্মার কারণে ভারতীয় ড্রেসিংরুমে সবকিছু সঠিকভাবে চলছে না। দৈনিক জাগরণে ছাপা একটি রিপোর্টের মোতাবেক, অনুষ্কা শর্মা অনেক সময় ভারতীয় ড্রেসিংরুমে কাটান, যে কারণে খেলোয়াড়রা অসহজ অনুভব করেন। এই রিপোর্ট অনুযায়ী, টিম মিটিংয়েও অনুষ্কা শর্মা কখনও কখনও শামিল হয়ে যান। যা নিয়ে ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়রা একদমই খুশি নন।
ধবনের টেস্ট দল থেকে বাদ পড়ার কারণও অনুষ্কা?

দৈনিক জাগরণে ছাপা এই খবর অনুযায়ী, শিখর ধবনের টেস্ট দল থেকে বাদ পড়ার মুখ্য কারণও অনুষ্কা শর্মাই। আসলে যখন ভারতীয় দল ইংল্যান্ড সফরে ছিল, তখন অনুষ্কা শর্মা আর শিখর ধবন স্ত্রী আয়েশা মুখার্জির মধ্যে কোনও কথা নিয়ে ঝামেলা হয়। আসলে অনুষ্কা আয়েশাকে তার পরিবার নিয়ে কিছু রায় দেন, যা আয়েশা একদমই পছন্দ করেন নি আর এই কথায় দুজনে একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এরপর এশিয়া কাপে ৩৪২ রান করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়া শিখর ধবনকে বিরাট কোহলির অধিনায়কত্বে ওয়েস্টইন্ডিজ টেস্ট সিরিজে সুযোগ দেওয়া হয়নি।
বিরাট ধবনকে বাদ দেওয়ার নিয়ে নিশ্চুপ

বিরাটের কাছে যখন ধবনকে বাদ দেওয়া নিয়ে দৈনিক জাগরণ প্রশ্ন করেন, তখন তিনি এর জবাব দেননি। যদিও দৈনিক জাগরণের এই প্রশনকে বিরাট দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোষ্ট করে দেন। বিসিসিআইয়ের এক আধিকারিক দৈনিক জাগরণের কাছে এই ব্যাপারে জানার চেষ্টা করেন যাতে অস্ট্রেলিয়া সফরের আগে সবকিছু ঠিক হয়ে যায়। বিসিসিআইয়ের এক আধিকারিক এই ব্যাপার নিয়ে নিজের এক বয়ানে বলেন, “ যতদূর অনুষ্কা শর্মার টিম মিটিংয়ে শামিল হওয়ার কথা, তো এটা সঠিক নয়। ইংল্যান্ডে মিটিং হামেশাই ম্যাসাজ রুমে হত আর সেখানে সবসময়ই কোনও না কোনও খেলোয়াড় ম্যাসাজ করাতেন। এই অবস্থায় ওর সেখানে আসা অসম্ভব আর যতদূর আয়েশা আর অনুষ্কার মধ্যে হওয়া তর্কের কথা, এ ব্যাপারে আমাদের কিছু জানা নেই”।
এখানে দেখে নিন দৈনিক জাগরণের রিপোর্ট
— VINEET SINGH (@amit9761592734) October 4, 2018
from bengali.sportzwiki.com https://ift.tt/2CrXKx3

No comments:
Post a Comment