USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, October 5, 2018

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ করা ৫ ভারতীয় ব্যাটসম্যান

ক্রিকেটে ক্যারিবিয়ানদের সাথে ভারতের লড়াই নতুন কিছু নয়। শুরুটা ১৯৬০ সালে হলেও ১৯৭১ সালে ভারত প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ১-০ ব্যাবধানে জয় লাভ করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮০ সালের দিকে টেস্ট ম্যাচ হলে সবার নজর থাকত ভিভিয়ান রিচার্ড, ম্যালকম মার্শাল, কাঁপিল দেব ও আজাহারউদ্দিনের মত ক্রিকেটারদের দিকে। ১৯৯০ সালের দিকে এসে দেখা যায় আরো প্রতিভাবান ক্রিকেটারদের যাদের মধ্যে উল্লেখযোগ্য শচীন তেন্ডুলকর ও ব্রায়ান লারা।

তবে খোলস বদলে আধুনিক ক্রিকেটের যুগে এসে টেস্ট ক্রিকেটেও দেখা যায় টানটান উত্তেজনার ম্যাচ। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলছে রাজকোটে।

এবার দেখে নেওয়া যাক ক্যারিবিয়ানদের বিপক্ষে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে সাদা পোশাকে সর্বোচ্চ রান সংগ্রহ করা পাঁচ ব্যাটসম্যানের তালিকা।

 

৫. দিলিপ বেঙ্গসরকার

১৯৭৬ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো মিডল অর্ডার ব্যাটসম্যান দিলিপ ব্যাট হাতে বিশেষ পরিচিত ছিলেন কাভার ড্রাইভ করার জন্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট ম্যাচে তাঁর সেরা ইনিংসটি আসে ১৯৮৩ সালে দিল্লিতে ১৫৯ রানের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বমোট ২৫টি টেস্ট ম্যাচ খেলা এই ব্যাটসম্যান ৬টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭টি হাফ-সেঞ্চুরি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবমিলিয়ে ৪৪.৩৩ গড়ে ১৫৯৬ রান করেছেন দিলিপ।

৪. শচীন তেন্ডুলকর

১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া ‘লিটল মাস্টার’ শচীন দলে আসার পর থেকেই নির্ভরতার প্রতীক হয়ে উঠেন। টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা এই ব্যাটসম্যান ১৯৯৪ সালে নাগপুরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তাঁর সেরা ইনিংসটি খেলেন। ড্র হওয়া ঐ ম্যাচে ১৭৯ রানের ইনিংস খেলেন শচীন।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ২১টি টেস্ট ম্যাচ খেলা এই ব্যাটসম্যান ৫৪.৩৩ গড়ে করেছেন ১৬৩০ রান। যার মধ্যে শতক ছাড়ানো ইনিংস ছিল তিনটি ও পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল ষোলটি।

৩. ভিভিএস লক্ষ্মণ

কব্জির মোচড়ে পুল শট কিংবা স্কয়ার কাট করার জন্য বিখ্যাত লক্ষ্মণ জাতীয় দলে সাদা পোশাক গায়ে জড়ান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৯৬ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতা টেস্টে ১৭৬ রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেন লক্ষ্মণ।

দ্বীপ দেশটির বিপক্ষে গ্রেট লক্ষ্মণ খেলেছেন ২২টি টেস্ট ম্যাচ। ৫৭.১৬ গড়ে রান করে ১৭১৫তে নিয়ে ঠেকান তাঁর স্কোর। অন্যদিকে চারটি শত রানের ইনিংসের পাশাপাশি এগারোটি অর্ধশত রানের ইনিংসও এসেছে তাঁর ব্যাট থেকে।

২. রাহুল দ্রাবিড়

বর্তমানে অনুর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড় তাঁর ক্যারিয়ারে নিজেকে দিয়েছেন উজাড় করে। জাতীয় দলের হয়ে সব ফরম্যাটেই নিজের সেরাটা দিয়ে পারফর্ম করা এই ব্যাটসম্যান ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ১৪৬ রানের সেরা ইনিংসটি উপহার দেন দলকে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সর্বমোট ২৩টি সাদা পোশাকের ম্যাচ খেলা এই ব্যাটসম্যান রান করেছেন ১৯৭৮। ৬৩.৮ গড়ে রান করা এই ব্যাটসম্যান হাঁকিয়েছেন ৫টি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরি।

১. সুনীল গাভাস্কার

লম্বা সময় ধরে পিচে মাটি কামড়ে পড়ে থাকা কিংবা প্রায় সকল দিকেই ব্যাট ঘুরানোর ক্ষেত্রে দক্ষ সাবেক এই ব্যাটসম্যান তাঁর অভিষেক টেস্ট ম্যাচটি খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৮৩ সালে চেন্নাইয়ে ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, মিচেল হোল্ডিং’র মত বোলারদের তুলোধুনো করে ২৩৬ রানের ইনিংস খেলেন গাভাস্কার।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৭টি টেস্ট ম্যাচ খেলে ৬৫.৪৫ গড়ে সর্বমোট ২৭৪৯ রান করেন এই ব্যাটসম্যান। যেখানে ১৩টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৭টি হাফ-সেঞ্চুরি।



from bengali.sportzwiki.com https://ift.tt/2BVVTjg

No comments:

Post a Comment