USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, October 27, 2018

রেকর্ড—বিরাট কোহলি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একই ইনিংসে করেছিলেন এই অদ্ভূত রেকর্ড, যার উপর যায়নি কারও ধ্যান

রেকর্ড—বিরাট কোহলি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একই ইনিংসে করেছিলেন এই অদ্ভূত রেকর্ড, যার উপর যায়নি কারও ধ্যান

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বেশ কিছু কৃতিত্ব নিজের নামে করেছেন। বিশাখাপট্টনমে খেলা হওয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি ১২৯ বলে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

বিরাট কোহলি একই ইনিংসে করে ফেলেন কিছু অসাধারণ রেকর্ড

এই ইনিংসে বিরাট কোহলি নিজের ওয়ানডে কেরিয়ারের ১০ হাজার রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে বেশ কিছু বড় রেকর্ড ভাঙেন। এর মধ্যে কিছু ব্যাপারে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে দিয়েছেন। আসুন আমাদের এই প্রতিবেদনে আপনাদের কোহলির কিছু অসাধারণ রেকর্ডের কথা জানাই।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ

বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে ২০০৮ এ অভিষেক করেন, যার পর থেকেই তার ব্যাট দুর্দান্তভাবে চলছে, কিন্তু যখন থেকে তিনি ভারতীয় দলের ওয়ানডের অধিনায়কত্ব সামলেছেন তার পর থেকে তার ব্যাট বেশ বেশির ভয়ঙ্কর হয়ে উঠেছে।

বিরাট কোহলি অধিনায়ক হিসেবে রানের পাহাড় খাড়া করেছেন। তাই তো কোহলি অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত ১৮টি ম্যান অফ দ্য ম্যাচ জিতেছেন। এই ব্যাপারেতিনি ধোনির ১৭টি ম্যান অফ দ্য ম্যাচের রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছেন, সেই সঙ্গে সৌরভ গাঙ্গুলী আর মহম্মদ আজহারউদ্দিনের অধিনায়ক হিসেবে ১৪টি ম্যাচ অফ দ্যা ম্যাচকে আগেই পেছেন ফেলে দিয়েছিলেন।

ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে লাগাতার তিন ওয়ানডে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান

ওয়েস্টইন্ডিজের দলের নামে বহু বছর আগে আতঙ্ক ছিল।যতই ওয়েস্টইন্ডিজ দলে সেই আগের মত ব্যাপার না থাকুক কিন্তু এক সময় বিশ্ব চ্যাম্পিয়ন দল ওয়েস্টইন্ডিজের সামনে বিরাট কোহলি ব্যাট খুব রান বৃষ্টি করে চলেছে।

তার এক বড় প্রমান এটা যে তিনি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলা হওয়া গত তিন ওয়ানডে ম্যাচে লাগাতার ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন।ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে কোহলির ছাড়াও পাকিস্থানের বাবর আজম এই কৃতিত্ব দেখিয়েছেন।

অধিনায়ক হিসেবে ১৫০র বেশি রান দু’বার করা দ্বিতীয় অধিনায়ক

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই ইনিংসের সঙ্গেই বিরাট অধিনায়ক হিসেবে ১৫০ বেশি রানের দ্বিতীয় ইনিংস খেললেন। এর আগে তিনি এই বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬০ রান করেছিলেন।

এই ইনিংসের সঙ্গে বিরাট কোহলি ১৫০ বেশি রান করে অধিনায়ক হিসেবে দু’বার এমন করার রেকর্ডের সমান সমান করে ফেলেছেন। ইংল্যান্ডের প্রাক্তণ অধিনায়ক অ্যান্ড্রু ট্রস এর আগে এই কৃতিত্ব করে দেখিয়েছেন।

ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান

ভারতীয় ক্রিকেট দলের রান মেশিন বিরাট কোহলি এমনিতেই প্রত্যেক বিরোধী দলের সামনে প্রচুর রান করেন, কিন্তু এই মেরুন জার্সির দলের বিরুদ্ধে তিনি একটি বেশিই রান করেন।

ওয়েস্টইন্ডিজ দল সামনে এলেই বিরাট কোহলি ভীষণ খতরনাক হয়ে যান। এইকারণে তিনি এই দলের বিরুদ্ধে ৬টি সেঞ্চুরি করে ফেলেছেন। যাওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি। তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাসিম আমলার ৫টি সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2OeI6qA

No comments:

Post a Comment