ভারতীয় দল আর ওয়েস্টইন্ডিজের মধ্যে খেলা হওয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আম্বাতি রায়ডু দুর্দান্ত ৮০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন আর অনেকটাই তিনি নিজের জায়গায় ভারতীয় দলে পাকা করে নিয়েছেন। আম্বাতি রায়ডু এই ম্যাচে দুর্দান্ত ৮টি চার মেরেছেন। তিনি অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মিলে দুর্দান্ত ১৩৯ রানের পার্টনারশিপও গড়েন। কোহলির আর রায়ডুর পার্টনারশিপের দৌলতেই ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান তুলতে সক্ষম হয়।
রায়ডুকে আউট করার পর নার্স করলেন ‘বাবা জি কা ঠুল্লু’ সেলিব্রেশন

এই ম্যাচে ভারতীয় ইনিংসের ৩৩ তম ওভারকরতে আসেন অ্যাসলে নার্স। তার এই ওভারের দ্বিতীয় বলে আম্বাতি রায়ডু স্ট্রাইকে ছিলেন। রায়ডু তার বলে বোল্ড হয়ে যান। অ্যাসলে নার্স যেমনই রায়ডুকে আউট করে দেন,তেমনই তিনি এক ভীষণই অদ্ভূতভাবে সেলিব্রেশন করেন। আসলে তিনি রায়ডুকে আউট করার পর নিজের খুশি ‘বাবা জি কা ঠুল্লু’ সেলিব্রেশন করে পালন করলেন।
এখানে দেখে নিন নার্সের ‘বাবা জি কা ঠুল্লু’ সেলিব্রেশনের ভিডিয়ো

Baba ji ka thullu celebration #IndvWI pic.twitter.com/YasDcANyT8
— Harami Launde (@HaramiLaunde) October 24, 2018
আপনারা এই ভিডিয়োতে পরিস্কার দেখতে পারবেন যে কিভাবে ওয়েস্টইন্ডিজের স্পিন বোলার নার্স ভারতীয় দলের ব্যাটসম্যান আম্বাতি রায়ডুকে বোল্ড আউট করে দিয়েছেন। জানিয়ে দিই আউট হওয়ার আগে রায়ডু নিজের কাজ দুর্দান্তভাবে করে গিয়েছেন। তিনি ৭৩ রানের ইনিংস খেলে ভারতীয় দলকে বিরাট কোহলির সঙ্গে মিলে সংকটের পরিস্থিতি থেকে তুলে ধরেন আর ভারতের স্কোর ৩০০ পার করতে যথেষ্ট সাহায্য করে। প্রসঙ্গত এই ম্যাচে ভারতীয় দল টসে জিতেছিল আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দল আজ খলিল আহমেদকে কুলদীপের জায়গায় দলে স্থান দিয়েছিল।
from bengali.sportzwiki.com https://ift.tt/2OOc6hR

No comments:
Post a Comment