USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Sunday, October 14, 2018

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ: পৃথ্বী শ দিনের খেলার পর বললেন, আমি সেই ভুলের আর পুনরাবৃত্তি করতে চাই না

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ: পৃথ্বী শ দিনের খেলার পর বললেন, আমি সেই ভুলের আর পুনরাবৃত্তি করতে চাই না

রাজকোটে নিজের ডেবিউ টেস্টে পৃথ্বী শ এক দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। হায়দ্রাবাদে চলতি দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও ভারতীয় দলের এই তরুণ ব্যাটসম্যান ৫৩ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন। তিনি নিজের এই ইনিংসে বেশ কিছু দুর্দান্ত শট খেলেছেন। তিনি মাঠের চারদিকেই শট খেলে নিজের ইইংসে ১১টি চার আর একটি ছক্কা মেরেছেন। নিজের এই ইনিংসে তিনি আরও একবার ক্রিকেট প্রেমীদের হৃদয় জিতে নিয়েছেন।

আমি খালি নিজের স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করছিলাম

দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত হওয়ার পর সঞ্জয় মঞ্জেকরের সঙ্গে কথা বলতে গিয়ে পৃথ্বী শ নিজের বয়ানে বলেন, “আমি খালি নিজের স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমি যে বলে আউট হয়েছি সেটা ড্রাইভ করতে চাইছিলাম, কিন্তু তা নীচে রাখতে পারেনি। আমি খালি নিজের স্বাভাবিক খেলা খেলতে চাই আর নিজের শক্তিকে মাথায় রেখেই ব্যাটিং করতে চাই। আমি নিজের খেলার ব্যাপারে বেশি ভাবতে চাইনা। আর আমার মাথা খালি রাখতে চাই। গ্যাব্রিয়েল আর হোল্ডার বেশ ভালো গতিতে বোলিং করছিলেন, এই কারণে আমি বেশি দ্রুত গতিতে বলকে হিট করার চেষ্টা করছিলাম না, খালি বলকে টাইমিং করার চেষ্টা করছিলাম, আর গ্যাপ খুঁজছিলাম। যে বলে আমি আউট হয়েছি তা আমি ফিল্ডারের বাঁদিকে মারার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বলের কাছাকাছি যেতে পারিনি।যে কারণে আমাকে নিজের উইকেট হারাতে হয়”।

আমি জানি, যে এটা একটা খারাপ শট ছিল

পৃথ্বী শ আগে কথা বলতে গিয়ে জানান, “আমি আরও একবার এই ভুলের পুনরাবৃত্তি করতে চাইব না। এখন আবারও আমাকে শূন্য থেকে নিজের ইনিংস শুরুয়াত করতে হবে। আমি জানি এটা একটা খারাপ শট ছিল। যা আমি আগামি ইনিংসে খেলতে চাইব না। আগামি ইনিংসে বেশি কিছু আলাদা করার চেষ্টা করব না। নিজের স্বাভাবিক খেলাই জারি রাখতে চাইব’।



from bengali.sportzwiki.com https://ift.tt/2IWMxVQ

No comments:

Post a Comment