USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Sunday, October 28, 2018

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ: বিরাট কোহলির এই ছোটো ভুলের কারণে ভারতকে ওয়েস্টইন্ডিজের সামনে হত হল লজ্জিত

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ: বিরাট কোহলির এই ছোটো ভুলের কারণে ভারতকে ওয়েস্টইন্ডিজের সামনে হত হল লজ্জিত

ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে আজ পুণেতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচকে ৪৩ রানে জিতে ওয়েস্টইন্ডিজ দল সিরিজে ১-১ফলাফলে সমতা ফিরিয়েছে। ভারতের তরফে আজ ম্যাচে ৩টি পরিবর্তন করা হয়েছে। জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ দলে ফিরেছেন অন্যদিকে উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা আর মহম্মদ শামীকে বাদ দেওয়া হয়েছে। ওয়েস্টইন্ডিজের হয়ে দেবন্দ্র বিশুর জায়গায় ফেবিয়ন অ্যালেন নিজের অভিষেক করেছেন। এই ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন।

ওয়েস্টইন্ডিজ পায়নি ভালো শুরুয়াত

প্রথম দুটি ম্যাচেরমত ওয়েস্টইন্ডিজ দল আজ ভালো শুরুয়াত করতে পারেনি। জসপ্রীত বুমরাহ পাওয়ার প্লে’তেই দুই ওপেনিং ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। মহেন্দ্র সিং ধোনি চন্দ্রপল হেমরাজের দুর্দান্ত ক্যাচ নেন। প্রথম দুটি ম্যাচে দুর্দান্ত ব্যাট করা শিমারন হেটমেয়ার আজও বিস্ফোরক শুরুয়াত করেন কিন্তু দ্রুতই তাকে কুলদীপ যাদব প্যাভিলিয়নে ফেরত পাঠান। শাই হোপ এবং নীচের দিকে ব্যাটসম্যানদের ভালো ইনিংস ওয়েস্টইন্ডিজ দলকে ২৮৩ রানে পৌঁছে দেয়।

অতিথি দলের হয়ে শাই হোপ সবচেয়ে বেশি ৯৫ রানের ইনিংস খেলেন। অ্যাসলে নার্স শেষের দিকে ২২ বলে ৪০ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে বুমরাহ ৪টি, কুলদীপ ২টি এবং চহেল, ভুবি আর খলিল আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।

কোনও ব্যাটসম্যানই দেননি বিরাটকে সঙ্গ

প্রথম দুটি ম্যাচের মত আজ আবারও ভারতের শুরুয়াত খারাপ হয়। রোহিত শর্মা ম্যাচের দ্বিতীয় ওভারেই জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে যান। তার আউট হওয়ার পর ব্যাট করতে আসা বিরাট কোহলি শিখর ধবনের সঙ্গে ভাল পার্টনারশিপ গড়েন। ৭৯ রানের পার্টনারশিপ গড়ার পর শিখর ধবন আবারও অ্যাসলে নার্সের শিকার হন। এরপর ব্যাট করতে আসা আম্বাতি রায়ডু এবং ঋষভ পন্থ সেট হওয়ার পরও আউট হয়ে যান।

টি-২০ দল থেকে বাদ পড়া এমএস ধোনি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এর মধ্যেই অধিনায়ক বিরাট কোহলি নিজের ওয়ানডে কেরিয়ারের ৩৮তম সেঞ্চুরি আর লাগাতার তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরি করার পরই তিনিও স্যামুয়েলসের বলে বোল্ড হয়ে যান। তার আউট হওয়ার পর নীচের দিকে ব্যাটসম্যানরাও একে একে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতীয় ইনিংস মাত্র ২৪০ রানেই শেষ হয়ে যায়। ভারতের হয়ে কোহলি ১০৭ রানের ইনিংস খেলেন। তিনি ছাড়াও শিখর ধবন করেন ৩৫ রান। ওয়েস্টইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ২টি, ওবেড ম্যাকয় ২টি, অ্যাসলে নার্স ২টি মার্লন স্যামুয়েলস ৩টি আর কেমার রোচ ১টি উইকেট নেন।

বিরাটের হল এই ভুল
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় দল ঘোষিত, বিরাটকে সরিয়ে এই তারকাকে করা হল অধিনায়ক, ধোনিকেও দেওয়া হল বাদ
বিরাট কোহলি আজকের ম্যাচে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দল থেকে বাদ দিয়েছেন। জাদেজার বাদ পড়ায় ভারতীয় দলের কাছে একজন ব্যাটসম্যান কম হয়ে যায়। তার জায়গায় দলে শামিল হওয়া খলিল আহমেদ বোলিংয়েও দামী প্রমানিয়হয় আর ব্যাটিংয়েও তার কাছ থেকে কোনও আশাই ছিল না।



from bengali.sportzwiki.com https://ift.tt/2OSfDMi

No comments:

Post a Comment