ভারতীয় দল আর ওয়েস্টইন্ডিজ দলের মধ্যে প্রথম দিনের খেলা যথেষ্ট রোমাঞ্চকর হল। দুই দলই প্রথমদিনের খেলার পর সন্তুষ্ট থাকবে, কারণ ওয়েস্টইন্ডিজ দল প্রথম দিন যেখানে ২৯৫ রান তুলে দিয়েছে, যেখানে ভারতীয় দলও ম্যাচের প্রথম দিনই ৭ উইকেট হাসিল করে নিয়েছে। ভারত আর ওয়েস্টইন্ডিজ দলের মধ্যে প্রথম দিনের এই খেলায় বেশ কিছু দুর্দান্ত আর ইন্টারেস্টিং রেকর্ড হয়েছে। আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে প্রথম দিনের খেলায় হওয়া এই রেকর্ডের ব্যাপারে জানাতে চলেছি।
আসুন একবার দেখে নেওয়া যাক প্রথম দিনের খেলায় হওয়া রেকর্ডের দিকে:
১- জোরে বোলার শার্দূল ঠাকুর আজ নিজের টেস্ট কেরিয়ারে ডেবিউ করার সুযোগ পেয়েছেন। তিনি ভারতের হয়ে টেস্ট খেলা ২৯৪তম প্লেয়ার হয়ে গিয়েছেন।

২—রবিচন্দ্রন অশ্বিন আজ প্রথম দিনের খেলায় এক উইকেট হাসিল করেছেন। নিজের এই উইকেটের সঙ্গেই প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি নিজের ৫০০ উইকেট পূর্ণ করে ফেলেছেন।
৩—কুলদীপ যাদব আজ নিজের আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ১০০ উইকেট হাসিল করেছেন। তিনি তার এই ১০০ উইকেট ৪৬টি ম্যাচে শামিল করেছেন।

৪—জেসন হোল্ডার অধিনায়ক হিসেবে আজ নিজের দলের হয়ে ৫২ রানের ইনিংস খেলেছেন। তিনি ভারতের নিজের অধিনায়কত্বের ডেবিউতে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলার ব্যাপারে দ্বিতীয় নম্বরে পৌঁছে গিয়েছেন। এর আগে ১৯৭৮ এ এলভিন কালিচরণ নিজের অধিনায়কত্বের ডেবিউতে ভারতের বিরুদ্ধে ১৮৭ রানের ইনিংস খেলেছেন।
৫—শার্দূল ঠাকুর ২০১৮ সালে ভারতের হয়ে নিজের টেস্ট ডেবিয় করা পঞ্চম খেলোয়াড় হয়েছেন। এই বছর জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, হনুমা বিহারী আর পৃথ্বী শও নিজের ডেবিউ করেছেন।
৬—ওয়েস্টইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার আজ টেস্ট কেরিয়ারে অস্টম হাফ সেঞ্চুরি করেছেন।
৭—ওয়েস্টইন্ডিজের ব্যাটসম্যান রোস্টার চেজও আজ নিজের টেস্ট ক্রিকেট কেরিয়ারে সপ্তম হাফ সেঞ্চুরি করেছেন। বর্তমানে তিনি ৯৮ রানে অপরাজিত রয়েছেন।

৮—রোস্টন চেজ ৩৮তম এমন খেলোয়াড় হলেন যিনি ৯৮ বা ৯৯ রানে অপরাজিত থেকে আগামি দিনের খেলার জন্য প্যাভিলিয়নে ফেরত গেলেন।
৯—গত ৭টি ইনিংসে ভারত ওয়েস্টইন্ডিজকে ৮০র কম ওভারেই অলআউট করে দিচ্ছিল। যার ফলে ভারতীয় দল দ্বিতীয় নতুন বল নেওয়ার সুযোগ পাচ্ছিল না। কিন্তু এই ম্যাচে ভারতীয় দল নতুন বল নেওয়ার সুযোগ পায় কারণ ওয়েস্টইন্ডিজ আজ ৮০র বেশি ওভার খেলেছে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2RMClD9

No comments:
Post a Comment