USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, October 15, 2018

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ: উমেশ যাদব করলেন সেই কৃতিত্ব যা জাহির ভুবনেশ্বর কুমারের মতো বোলাররাও করতে পারেননি

ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে চলতি হায়দ্রাবাদ টেস্টে ওয়েস্টইন্ডিজ দল দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় দল প্রথম ইনিংসের আধারে ৫৬ রানের লীড পায়। এখন ভারতীয় দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭২ রানের। প্রথম ইনিংসের মতই দ্বিতীয় ইনিংসেও উমেশ যাদব ভয়ঙ্কর বোলিং করেন।

দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট

প্রথম ইনিংসে শার্দূল ঠাকুরের আহত হয়ে যাওয়ার পর দলের কাছে বাঁচা একমাত্র জোরে বোলার উমেশ যাদব দুর্দান্ত বোলিং করেন। দ্বিতীয় ইনিংসেও তিনি ওয়েস্টইন্ডিজের ৪ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। প্রথম ওভারেই তিনি ওপেনিং ব্যাটসম্যান ক্রেগ ব্রেথওয়েটকে আউট করে ভারতীয় দলকে দুর্দান্ত শুরুয়াত দেন। এই ইনিংসে তিনি ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন। যার মধ্যে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রোস্টন চেজের উইকেটও শামিল রয়েছে।

ম্যাচে নিলেন ১০ উইকেট

উমেশ যাদব এই ম্যাচের প্রথম ইনিংসে ৮৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিনি ৪ উইকেট নেন। এইভাবে তিনি নিজের টেস্ট কেরিয়ারে প্রথমবার ১০ উইকেট হাসিল করলেন। ম্যাচে তিনি মোট ১৩৩ রান দিয়ে ১০ উইকেট নিলেন। ম্যাচে দুবার এমন সুযোগ আসে যখন উমেশ লাগাতার দু’বলে দুই ব্যাটসম্যানকে আউট করেছিলেন। যদিও দু’বারই তিনি হ্যাট্রিক মিস করেন।

এই বিশেষ রেকর্ড করলেন নিজের নামে

উমেশ যাদব এই ম্যাচে ১০ উইকেট নেওয়ার সঙ্গেই ঘরের মাঠে ১০ উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় বোলার হয়ে যান। তার আগে কিংবদন্তী কপিলদেব দু’বার এই কৃতিত্ব করে দেখিয়েছেন। তিনি ১৯৮০ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছিলেন। প্রাক্তণ জোরে বোলার জাভাগল শ্রীনাথও ১৯৯৯ সালে পাকিস্থানের বিরুদ্ধে কলকাতায় ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন। এটা ঘরের মাঠে যে কোনও ভারতীয় জোরে বোলারের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনও ছিল।



from bengali.sportzwiki.com https://ift.tt/2CLBMFH

No comments:

Post a Comment