ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় ভারতীয় দল নিজেদের কব্জা মজবুত করে নিয়েছে। ওয়েস্টইন্ডিজ দল নিজেদের প্রথম ইনিংসে ৩১১ রান করেছে।যার জবাবে ভারতীয় দলে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করে ফেলেছে।
দ্বিতীয় দিনের খেলায় মাত্র ১৬ রান তুলতে পেরেছে ওয়েস্টইন্ডিজ

প্রসঙ্গত ওয়েস্টইন্ডিজ দল গতকাল ৭ উইকেটে ২৯৫ রান নিয়ে আগে খেলা শুরু করে। কিন্তু ওয়েস্টইন্ডিজ ব্যাটসম্যানরা ম্যাচের দ্বিতীয় দিন নিজেদের ইনিংস মাত্র ১৬ রানই যোগ করতে পারে আর পুরো দল মাত্র ৩১১ রানেই অলআউট হয়ে যায়। তাদের হয়ে রোস্টন চেজ ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে ভারতীয় দলের হয়ে উমেশ যাদব দুর্দান্ত বোলিং করে মোট ৬ উইকেট হাসিল করেন।
পৃথ্বী, রাহানে, পন্থের ইনিংসে মজবুত ভারতীয় দল

জানিয়ে দিই যে ম্যাচের দ্বিতীয় দিন ভারত নিজেদের কব্জা মজবুত করে নিয়েছে। ভারতীয় দলের হয়ে ম্যাচের দ্বিতীয় দিন পৃথ্বী শ, ঋষভ পন্থ আর অজিঙ্ক রাহানে দুর্দান্ত ইনিংস খেলেন। এই তিন ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসের সৌজন্য ভারত দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত হওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে ফেলেছে। প্রসঙ্গত দিনের খেলা শেষ হওয়ার পর্যন্ত অজিঙ্ক রাহানে ৭৫ রান এবং ঋষভ পন্থ ৮৫ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন। এই দুজনের মধ্যে এখনও পর্যন্ত ১৪৬ রানের পার্টনারশিপ হয়েছে। কেএল রাহুল আরও একবার ব্যর্থ প্রমানিত হয়েছেন আর তিনি মাত্র ৪ রান করে আউট হয়ে যান। কিন্তু তরুণ ওপেনার পৃথ্বী ৫৩ বলে ৭০ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। বিরাট কোহলিও দলের জন্য ৪৫ রানের যোগদান দেন।


from bengali.sportzwiki.com https://ift.tt/2IWveV1

No comments:
Post a Comment