ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে গতকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলা হচ্ছে। এই ম্যাচে গতকাল ভারতের অধিনায়ক টস জেতেন আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কোহলি এই সিদ্ধান্তকে সঠিক প্রমান করে দুর্দান্ত সেঞ্চুরি করেন। এই ম্যাচে তিনি ১৫৭ রানের ইনিংস খেলেন। নিজের এই ইনিংসে তিনি বেশ কিছু রেকর্ড নিজের নামে করেছেন।
এক বছরে পাঁচের বেশি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তৃতীয়বার
King Kohli
pic.twitter.com/tNIJxt62ae
— BCCI (@BCCI) October 24, 2018
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে অধিনায়ক কোহলি ১৫৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। নিজের এই ইনিংসে তিনি নিজের কেরিয়ারের ৩৭তম ওয়ানডে সেঞ্চুরিও পূর্ণ করেন। তিনি আরও একটি বড় রেকর্ডও নিজের নামে নথিভূক্ত করে ফেলেছেন। কোহলি এক বছরে সবচেয়ে বেশি বার ৫ এর বেশি সেঞ্চুরি করা খেলোয়াড় হয়ে গিয়েছেন। কোহলি নিজের কেরিয়ারে এই কৃতিত্ব তিনবার করেছেন। তিনি ছাড়াও কিংবদন্তী শচীন তেন্ডুলকরার রিকি পন্টিং নিজেদের কেরিয়ারে দু’বার এই কৃতিত্ব করে দেখিয়েছেন।

তারা ছাড়াও এবি ডেভিলিয়র্স আর হাসিম আমলাও নিজেদের কেরিয়ারে এই কৃতিত্ব দুবার করে দেখিয়েছেন।
ভারত দাঁড় করাল মজবুত স্কোর

ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির এই বিস্ফোরক ইনিংসের উপর নির্ভর করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৩২১ রান তোলে। বিরাট কোহলি ১৫৭ রান করেন, এই ইনিংসে বিরাট ১৩টি চার আর চারটি বিশাল ছক্কা মারেন। বিরাট ছাড়াও আম্বাতি রায়ডু ৭৩ রানের যোগদান দিয়েছেন। ৪৫ ওভার পর্যন্ত ভারতের রান ছিল ২৬০। কিন্তু শেষ পাঁচ ওভারে দ্রুত রান তুলে দলেরজন্য স্বয়ং ৫০রান যোগ করেন। ৪৯ ওভারে টিম ইন্ডিয়ার ষষ্ঠ উইকেট পড়ে যায়। রবীন্দ্র জাদেজা ১৩ রান করে ম্যাকয়ের বলে কায়রণ পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তার আউট হওয়ার পর ভারতের আর কোনও উইকেট পড়েনি।
from bengali.sportzwiki.com https://ift.tt/2ORycA8

No comments:
Post a Comment