USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, October 22, 2018

দ্বিতীয় ওয়ানডেতে যে তিনটি মাইলফলক স্পর্শ করতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা

ঘরের মাটিতে জয়রথ যেন থামছেই না টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে সিরিজ জয়ের পর রঙিন পোশাকেও দুর্দান্ত ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩২৩ রানের টার্গেটকেও যে মামুলি বানিয়ে দিতে পারেন ভারতের ব্যাটসম্যানরা তারই উদাহরণ হচ্ছে প্রথম ওয়ানডে ম্যাচ আট উইকেটের বড় জয়।

রান বন্যার প্রথম ম্যাচে ইতোমধ্যে একাধিক ব্যক্তিগত অর্জনের দেখা পেয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। তবে দ্বিতীয় ম্যাচেও আরো তিনটি মাইফলকের দ্বারপ্রান্তে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। চলুন তবে দেখে নেয়া যাক সেই মাইলফলকগুলো কী।

৩। শিখর ধবনের ৫০০০ রান 

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত ওপেনার শিখর ধবন সদ্য সমাপ্ত এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে আসর শেষ করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্যাভিলিয়নে ফিরেছেন মাত্র চার রান করেই। ১১১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা এই ব্যাটসম্যান নিজের নামের পাশে যোগ করেছেন ৪৮২৭ রান। টপ অর্ডার নির্ভর ব্যাটিং লাইনআপে এই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যদি আর মাত্র ১৭৩ রান করতে পারেন তাহলে ৫০০০ রানের এলিট ক্লাবের সদস্য হয়ে যাবেন ধবন।

অন্যদিকে এই ক্লাবে প্রবেশ করতে পারলে তিনি হবেন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৩তম এবং সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং ও গৌতম গম্ভীরদের পর পঞ্চম বাঁহাতি ব্যাটসম্যান যারা ৫০০০ রানের এই মাইলফলক স্পর্শ বকরেছেন।

২। মহেন্দ্র সিং ধোনির ১০০০০ রান 

গত ইংল্যান্ড সিরিজেই চতুর্থ ভারতীয় ও বিশ্বের বারোতম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন টিম ইন্ডিয়ার সাবেক কাপ্তান মহেন্দ্র সিং ধোনি। তবে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে খেলা ১৭৪ রানের ইনিংসটি রাখতে হচ্ছে টালি খাতার বাইরে। আর তাই আন্তর্জাতিক ওয়ানডেতে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের রানসংখ্যা দাঁড়ায় ৯,৯৪৯। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আর মাত্র ৪৯ রান করতে পারলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির রানসংখ্যা ১০,০০০ ছাড়াবে।

অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির এই আশা ফিকে হবার সম্ভাবনাও রয়েছে বটে। কেননা টপ অর্ডারের ব্যাটসম্যানদের যে আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে প্রথম ম্যাচে সেই হিসেব কষলে মিডল অর্ডারে ব্যাট করা ধোনি হয়তো ব্যাট-প্যাড নিয়ে মাঠে নামার সুযোগ নাও পেতে পারেন।

১। বিরাট কোহলির দ্রুততম ১০,০০০ রান 

বর্তমান বিশ্বের অন্যতম সেরাদের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত কোহলির ব্যাট হেসেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। ক্যরিবিয়ান বোলারদের উপর দিয়ে স্ট্রিমরোলার চালিয়ে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন কোহলি। ৩৬তম ওয়ানডে সেঞ্চুরির দিন ম্যাচ সেরার পুরস্কারটাও নিজের করে নিয়েছেন কোহলি।

লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে সবচেয়ে কম ইনিংস ব্যাট করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন ক্যাপ্টেন কোহলি। শচীন টেন্ডুলকার ১০,০০০ রানের এলিট ক্লাবে প্রবেশ করতে খেলেছেন ২৫৯ ইনিংস। অন্যদিকে কোহলি ২০৪ ইনিংস খেলে ইতোমধ্যে করেছেন ৯,৯১৯ রান। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে আর মাত্র ৮১ রান নিজের নামের পাশে যুক্ত করতে পারলেই সবচেয়ে দ্রুত ১০,০০০ রানের এলিট ক্লাবে প্রবেশ করবেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।



from bengali.sportzwiki.com https://ift.tt/2PMd5vH

No comments:

Post a Comment