USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, October 29, 2018

বিরাট কোহলির সেঞ্চুরির পরও ভারতের হেরে যাওয়া ছয়টি ওয়ানডে ম্যাচ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ২৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া সব কয়টি উইকেট হারিয়ে ২৪০ রান করতে সমর্থ হয়। অন্যদিকে সব ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার মিছিলে সামিল হন তখন কাপ্তান কোহলি ধৈর্যের পরীক্ষা দিয়ে দেখেশুনে রান তুলছিলেন। তবে ওয়ানডে ফরম্যাটে ৩৮তম সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত ১০৭ রানে আউট হয়ে কোহলি মাঠ ছাড়লে টিম ইন্ডিয়ার আশার প্রদীপ নিভে যায়। ফলাফল, ভারত ম্যাচ হারে ৪৩ রানের ব্যবধানে।

এবার স্মৃতি রোমন্থন করা যাক এমনই ছয়টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের যেখানে কোহলি সেঞ্চুরি করার পরও ভারত হেরে গেছে ম্যাচ।

৬। ভারত বনাম ইংল্যান্ড, ২০১১

২০১১ সালে ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে গিয়ে আগেই সিরিজ হার নিশ্চিত করে সবশেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে কোহলির ১০২ বলে ১০৭ রানের ঝলমলে ইনিংসের উপর ভর করে ৩০২ রানের বড় সংগ্রহ পায় ভারত।

তবে ভারতীয় বোলিং লাইনআপ গুঁড়িয়ে এদিন জোনাথান ট্রট এবং এলিস্টার কুকের ব্যাটিং দৃঢ়তায় দশ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।

৫। ভারত বনাম নিউজিল্যান্ড, ২০১৪

২০১৪ সালের নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে টিম ইন্ডিয়ার কাপ্তান টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দল ২৯২ রান সংগ্রহ করে।

২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রোহিত শর্মা প্যাভিলিয়নের পথ ধরলে আরেক ওপেনার শিখর ধবনকে সাথে নিয়ে ব্যাট চালাতে থাকেন কোহলি। ধবন ৩২ রানে আউট হয়ে মাঠ ছাড়লে ধোনিকে নিয়ে কিউই বোলিং ইউনিটকে সামাল দেন কোহলি। শেষপর্যন্ত কোহলি ব্যক্তিগত ১২৩ রানে আউট হলে টিম ইন্ডিয়া ম্যাচ হারে ২৪ রানে।

৪। ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০১৬

অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে কোণঠাসা ভারত তৃতীয় ম্যাচে মেলবোর্নে অজিদের বিপক্ষে ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। এদিন শুরুর দিকেই ওপেনার রোহিত শর্মা উইকেট বিলিয়ে দিয়ে ড্রেসিং রুমে ফিরে গেলে তিন নম্বরে ব্যাট করতে আসেন কোহলি। দেখেশুনে মাঝারি দুইটি জুটি গড়ে রান মেশিন কোহলি ব্যক্তিগত ১১৭ রান করলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৯৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে অজিদের পক্ষে ব্যাট হাতে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ম্যাক্সওয়েল নিজেদের করে নেন ম্যাচটি।

৩। ভারত বনাম অস্ট্রেলিয়া, ২০১৬

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কোহলির সেঞ্চুরির পর ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ থেকে ছিটকে যাওয়া ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে অজিরা প্রথমে ব্যাট করে ৩৪৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা ২৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নিলে ব্যাট-প্যাড নিয়ে মাঠে প্রবেশ করেন কোহলি। ধবনের সাথে লম্বা জুটি গড়ে ৩৮ ওভারে দলের সংগ্রহ দাঁড় করান ২৭৭ রান। তবে ধবন ব্যক্তিগত ১২৬ রানে আউট হলে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনে ধ্বস নামে। পরবর্তীতে কোহলি ১০৬ রান করে আউট হয়ে গেলে ভারতের ইনিংস থামে ৩২৩ রানে।

২। ভারত বনাম নিউজিল্যান্ড, ২০১৭

গত বছর সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুম্বাইয়ে মুখোমুখি হয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের দুই ওপেনার বড় সংগ্রহের ইঙ্গিত দিতে ব্যর্থ হলে কোহলি একাই টেনে নিয়ে যান দলকে। কোহলির ১২১ রানে চড়ে ভারত সংগ্রহ করে ২৮০ রান।

জবাবে কিউইরা ব্যাট করতে নেমে টম লাথাম ও রস টেইলরের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

১। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পুনেতে টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা ৯ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রোহিত শর্মাকে হারায় টিম ইন্ডিয়া। কোহলি তিন নম্বর পজিশনে এসে ধবনকে নিয়ে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন। তবে ধবন ব্যক্তিগত ৩৫ রানে আউট হলে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিতে থাকেন। তবে ধৈর্যের পরীক্ষা দিয়ে কোহলি এদিন তুলে নেন ক্যারিয়ারের ৩৮তম ওয়ানডে সেঞ্চুরি। কোহলি ব্যক্তিগত ১০৭ রানে বিদায় নিলে ভারতের ইনিংস থামে ২৪০ রানে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2RolNAF

No comments:

Post a Comment