সারা বিশ্বে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা সাথে বাড়ছে ক্রিকেট খেলুড়ে দেশের সংখ্যাও। অন্যদিকে যদি ভারতের দিকে চোখ বুলানো যায় তাহলে দেখা যাবে ক্রিকেটে জনপ্রিয়তা কিংবা প্রতিযোগিতার দিক থেকে অন্য যেকোনো দেশকে ছাড়িয়ে গেছে ভারত।
সাধারণত একটি দেশের ক্রিকেট দলে নতুন ক্রিকেটার বাছাই করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে অনুর্ধ্ব-১৯ দল। তরুণ ক্রিকেটারদের যোগ্য যোদ্ধা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ও জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি বেছে নেয়া হয় মূলত এখান থেকেই। তবে ভারতের হয়ে অনুর্ধ্ব-১৯ দলে খেলা এমন চারজন তারকা ক্রিকেটার রয়েছেন যাদের বয়স বাড়লেও জাতীয় দলের দরজা উন্মুক্ত হয়নি এখনও।
এবার জেনে নেওয়া সেই চারজন ক্রিকেটারের কথা।
৪. তন্ময় শ্রীবাস্তব

২০০৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে ভারতের সেরা ব্যাটসম্যান ও পুরো টুর্নামেন্টের তৃতীয় সেরা ব্যটসম্যান হন তন্ময়। ঐ আসরে ৫ ইনিংসে ৫২ গড়ে রান করেন ২৬২। তবে সেখানেই শুরু এবং সেখানেই যেন শেষ তিন নাম্বার পজিশনে খেলা এই ব্যাটসম্যানের পারফরম্যান্স। ২০০৮-০৯ সিজনে রঞ্জি ট্রফিতে ভাল পারফরম্যান্সের উপহার স্বরূপ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের তাবুতে ঠাই হলেও দুই ম্যাচে মাত্র ৮ রান করায় সেই আশারও গুঁড়ে বালি হয়। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮১টি ম্যাচ খেলে ৪৫৯০ রান করা এই ব্যাটসম্যান বর্তমানে ২৮ বছর বয়সে পা রাখলেও জাতীয় দলের হয়ে ব্যাট-প্যাড নিয়ে মাঠে নামতে পারেননি।
৩. বিজয় জোল

মাত্র ১৭ বছর বয়সে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে মহারাষ্ট্রের পক্ষে ৪৬৭ বলে ৪৫১ রান করে নজর কাড়েন নির্বাচকদের। যার দরুন সুযোগ পেয়ে যান অনুর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলার জন্য। ২০১২ সালে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ৬ ম্যাচে ১৫১ রান করেন যোল তবে ঐ আসরে উন্মুক্ত চাঁদের হাত ধরে চ্যাম্পিয়ন হয় ভারত। অন্যদিকে ২০১৪ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ক্যাপ্টেন করা হয় জোলকে আর সেখানেই ব্যার্থতার তালিকায় যুক্ত হন তিনি। অনুর্ধ্ব-১৯ দল ঐ আসরে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপের আসর শেষ করে। আর যোল ৫ ম্যাচ খেলে সাকুল্যে করেন ১২০ রান। বর্তমানে মহারস্ট্রের হয়ে খেলা এই ক্রিকেটার ২৩ বছর বয়স পার করলেও জাতীয় দলে জায়গা করে নিতে হয়েছেন ব্যর্থ।
২. সরফরাজ খান

‘হ্যারিস শিল্ড গেম ২০০৯’ আসরে মাত্র ১২ বছর বয়সে ৪৩৯ রানের রেকর্ড গড়ে প্রদীপের আলোর নিচে আসেন সরফরাজ খান। ‘আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৪’ আসরে অনুর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামেন এই ব্যাটসম্যান। ঐ আসরে ব্যাট হাতে ৭০.৩৩ গড়ে ২১১ রান করেন সরফরাজ।
তাঁর এই ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে আইপিএলে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু ৫০ লাখ রুপির বিনিময়ে দলে ভেড়ায় তাঁকে। তাছাড়া ২০১৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগাহক হন এই ব্যাটসম্যান। তবে হুট করে ইনজুরি আঘাত হানে তাঁর ক্যারিয়ারে। বর্তমানে ২০ বছর বয়স পার করছেন সরফরাজ তাই টিম ইন্ডিয়ার জার্সি এখনো গায়ে জড়ানোর বেশ সুযোগ রয়েছে এই ব্যাটসম্যানের।
১. উন্মুক্ত চাঁদ

২০১২ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছয় ম্যাচে ৪৯.২০ গড়ে রান করা ব্যাটসম্যান টুর্নামেন্টে সর্বমোট করেছেন ২৪৬ রান। টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন কোহলির সাথে একই সময়ে অনুর্ধ্ব-১৯ দলের জার্সি গায়ে জড়িয়ে ম্যাচ খেললেও উন্মুক্ত পিছিয়ে গেছেন বহুদূর। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে ৬০টি ম্যাচ খেলে ৩৪.২৩ গড়ে করেছেন ৩১৮৪ রান। ২৫ বছর বয়সী উন্মুক্ত চাঁদ ঘরোয়া ক্রিকেটে এখনও নিয়মিত খেলে গেলেও জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি একটি ম্যচেও।
from bengali.sportzwiki.com https://ift.tt/2OHRVl4

No comments:
Post a Comment