USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Thursday, October 11, 2018

রিপোর্টস: ওয়েস্টইন্ডিজ ওয়ানডে সিরিজে ঋষভ পন্থ পেতে পারেন সুযোগ

রিপোর্টস: ওয়েস্টইন্ডিজ ওয়ানডে সিরিজে ঋষভ পন্থ পেতে পারেন সুযোগ

ভারতীয় দল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ২১ অক্টোবর থেকে ৫ ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে। এই সিরিজে ভারতীয় দলের হয়ে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ফর্ম চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই দলে তার সঙ্গে ঋষভ পন্থকেও শামিল করা হতে পারে। এখনও এটা কনর্ফাম হয়নি যে প্রথম তিন ওয়ানডের জন্য ভারতীয় দল নির্বাচিত হবে নাকি পুরো সিরিজের জন্যই।

বিশ্বকাপ পর্যন্ত ধোনি দলে

নির্বাচকরা অবশ্যই পন্থকে দলে শামিল করার কথা বলছেন কিন্তু ধোনির জায়গা নিয়ে তাতে কোনও প্রভাব পড়বে না। ঋষভ পন্থকে ব্যাটসম্যান আর ধোনির ব্যাকআপ হিসেবে দলে শামিল করা হতে পারে। দীনেশ কার্তিক আগেই দলে রয়েছেন কিন্তু তার ফর্মও চিন্তার কারণ হয়ে রয়েছে। টাইম অফ ইন্ডিয়ার মোতাবেক বিসিসিআইয়ের আধিকারিক জানিয়েছেন,

“ আমরা সকলেই জানি যে ধোনি বিশ্বকাপ পর্যন্ত খেলবেই কিন্তু পন্থকে দলে শামি করে ওকে আরও উন্নতি করার সুযোগ দেওয়া হতে পারে। ও ৬ অথবা ৭ নম্বরের জন্য দুর্দান্ত ব্যাটসম্যান। ওর মধ্যে ম্যাচ শেষ করার দুর্দান্ত সক্ষমতা রয়েছে”।

বৃহস্পতিবার হবে দলের ঘোষণা

ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে হতে চলা ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার অর্থাৎ ১১ অক্টোবর ভারতীয় দলের ঘোষণা করা হবে। এই দলে বিরাট কোহলির খেলা না খেলা নিয়ে এখনও কিছু পরিস্কার হয়নি। যদিও আশা করা হচ্ছে যে তিনি দলে থাকতে পারেন। তিনি ছাড়াও এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করা আম্বাতি রায়ডু দলে নিজের জায়গা বজায় রাখতে পারেন। অন্যদিকে আফগানিস্থানের বিরুদ্ধে ব্যর্থ হওয়া মনীষ পান্ডের উপর দল থেকে বাদ পড়ার খাঁড়া নেমে আসতে পারে।

ভুবি বুমরাহের প্রত্যাবর্তন

এশিয়াকাপে দুর্দান্ত বোলিং করা ভুবনেশ্বর কুমার আর জসপ্রীত বুমরাহকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। এখন ওয়ানডে সিরিজে এই দুই বোলারের প্রত্যাবর্তন নিশ্চিত। রবীন্দ্র জাদেজাও দুর্দান্ত প্রদর্শন করার পর ওয়ানোডে সিরিজেও সুযোগ পাওয়ার দাবিদার।কেদার যাদব এশিয়া কাপের ফাইনালে আহত হয়ে গিয়েছিলেন এখন তিনি নিজের ফিটনেস নিয়ে কাজ করে চলেছেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2IQt6On

No comments:

Post a Comment