ভারত ওয়েস্টইন্ডিজকে প্রথম ওয়ানডে ম্যাচে সহজেই হারিয়ে দিয়েছে। ভারত ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচকে আট উইকেটে নিজের নামে করে নিয়েছে। ভারত ওয়েস্টইন্ডিজের ৩২৩ রানের বিশাল স্কোরকে মাত্র ৪২ ওভারেই হাসিল করে নিয়েছিল। কিন্তু ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে পাওয়া এই জয়ের পর ভারতের প্রাক্তণ তারকা স্পিনার বিষেণ সিং বেদী খুশি হন নি। তিনি এই সফরকে নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন।
তিনি এই সফর নিয়ে তুলেছেন প্রশ্ন

ভারত ওয়েস্টইন্ডিজকে সহজেই হারিয়ে দিয়ে এই সিরিজে ১-০ লীড হাসিল করে নিয়েছে। এই জয়ের পর বিষেণ সিং বেদীকে খুশি হতে দেখা যায়নি। আর তিনি এই সিরিজ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। বেদী নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন যে,
“ ওয়েস্টইন্ডিজ আর ভারতের মধ্যে গুয়াহাটিতে খেলা হওয়া ম্যাচ যেনো গণখুন ছিল। ওয়েস্টইন্ডিজের কোনও সমস্যা নেই, ওদের এখন উঁচু পাহাড়ে চড়তে হবে। যতদূর ভারতের সমস্যা,সেটা যেমনটা তেমনই রয়েছে। দুই উইকেটকিপার নিয়ে খেলা আর আর কোনও সমাধান বার করতে না পারা। সত্যিই অস্ট্রেলিয়া সফরের আগে ওয়েস্টইন্ডিজের সঙ্গে খেলার আইডিয়া কার ছিল?”
‘Twas total massacre of mediocrity n Gauhati-Windies don’t have problems..they need to climb mountains of Cricketing credibility..while Indns have problems which remain..eg playing two ‘Keepers & not finding any solution..seriously who’s idea was 2 play Windies b4 OZ adventure?!
— Bishan Bedi (@BishanBedi) October 21, 2018
বছরের শেষে যেতে হবে অস্ট্রেলিয়া

ভারতীয় দলকে অস্ট্রেলিয়া সফরে নভেম্বরে যেতে হবে। সেখানে দলকে তিন টি-২০, চার টেস্ট আর তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে হবে। এই সফর ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ সাম্প্রতিক ইংল্যান্ড সফরে ভারত টেস্টে লজ্জাজনক হার হয়েছিল। অস্ট্রেলিয়ার মত গুরুত্বপূর্ণ সফরের আগে ওয়েস্টইন্ডিজের মত দুর্বল দলের বিরুদ্ধে খেলা সত্যিই প্রশ্ন তোলার মত। যদিও এইবার ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারানোর এক সবচেয়ে ভালো সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া দলের তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ আর ওয়ার্নার ব্যান হওয়ার কারণে এই সিরিজে অংশ নিতে পারবেন না।
from bengali.sportzwiki.com https://ift.tt/2CCMGMP

No comments:
Post a Comment