USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, October 31, 2018

ওয়েস্টইন্ডিজকে ২২৪ রানে হারিয়ে ভারত গড়ল ইতিহাস,এমনটা করা প্রথম দেশ হল ভারত

ওয়েস্টইন্ডিজকে ২২৪ রানে হারিয়ে ভারত গড়ল ইতিহাস,এমনটা করা প্রথম দেশ হল ভারত

ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে মুম্বাইয়ে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচখেলা হয়েছে। এই ম্যাচে ভারতীয় দল ওয়েস্টইণ্ডিজকে ২২৪ রানে সহজেই হারিয়ে দিয়েছে। এটা ওয়ানডেতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়। এই জয়ের সঙ্গেই ভারত ওয়েস্টইন্ডিজের কাছে পাওয়া তৃতীয় ওয়ানডেতে হারের বদলাও নিয়ে নিয়েছে। অন্যদিকে এই ম্যাচে টিম ইন্ডিয়া বেশ কিছু বড় রেকর্ডও নিজের নামে করেছে।

১১ বছরের পুরোনো রেকর্ড ভাঙল

ভারত ওয়েস্টইন্ডিজকে ২২৪ রানে হারিয়ে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় হাসিল করে নিজেদের ১১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে। ভারত এর আগে তাদের ২০০৭ এ ১৬০ রানে হারিয়েছিল। টিম ইন্ডিয়ার ওয়ানডে ক্রিকেটে এটা ওভারঅল তৃতীয় সবচেয়ে বড় জয়। ভারতের সবচেয়ে বড় জয়ের রেকর্ড বারমুডার বিরুদ্ধে রয়েছে। টিম ইন্ডিয়া বারমুডাকে ২০০৭ এ ২৫৭ রানে হারিয়েছিল। অন্যদিকে এটা টেস্ট প্লেয়িং দেশের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে এই রেকর্ড বাংলাদেশের বিরুদ্ধে ছিল।বাংলাদেশকে ২০০৩ এ ভারত ২০০ রানে হারিয়েছিল।

এই বছরের এটা ১৩তম জয়

ভারত এই বছর ১৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে এটি তাদের ১৩তম জয়। অন্য ছটি ম্যাচের মধ্যে ভারতকে ৪টিতে হারের মুখে পড়তে হয়েছে, এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। ২০১৮য় সবচেয়ে বেশি ম্যাচ জেতার ব্যাপারে ভারত দ্বিতীয় নম্বরে রয়েছে। এই বছর ইংল্যান্ড সবচেয়ে বেশি ১৭টি ম্যাচ জিতেছে। যদিও তারা ভারতের চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছে। এই বছর সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড জিম্বাবোয়ের নামে রয়েছে। তারা ২০১৮য় ২৬টি ম্যাচে খেলে ২০টি ম্যাচে হারের মুখে পড়েছে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2CPX448

No comments:

Post a Comment