USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Sunday, October 7, 2018

এই ক্রিকেটার সামনে না আসলে, এতদিন দীপিকাকে বিয়ে করে নিতেন ধোনি !

একদিকে ক্রিকেট কিং,অন্যদিকে বলিউডের রাণী। কোনো এক সময় করতেন প্রেম। আমি কার কথা বলছি বলুনতো, হ্যাঁ আমি বলছি মহেন্দ্র সিং ধোনি আর দীপিকা পাডুকোনের কথা। এখন আপনি বলবেন তাহলে এমন কি হয়েছিল তাদের মধ্যে, যার জন্য প্রেম বিচ্ছেদ হয়ে যায়।

তাহলে শুনুন, দুই ভিন্ন জগতের এই দুই তারকা করতেন প্রেম। কিন্তু তাদের সম্পর্কের মাঝে ভিলেন হয়ে দাড়ালেন আর এক ক্রিকেট তারকা। আমি যদি এখন তাঁর নাম বলি, হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না. কারণ, তিনি খুব জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। ধোনি আর দীপিকার সম্পর্কের প্রাথমিক বাঁধা ওই ক্রিকেট তারকা।

২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের অধিনাক্ত যাওয়ার পর,ভারতীয় ক্রিকেট বোর্ড তেমন কাউকে না পাওয়ায় শচীন তেন্ডুলকরের শরণাপন্ন হন। ক্রিকেটের দেবতা তখন মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করতে বলেন। তাঁর পরামর্শে টি-২০ বিশ্বকাপ শুরুর আগে টীমের দায়িত্ব আসে ধোনির কাঁধে। ধোনি তখন স্টার হয়ে উঠলেন।

যাইহোক , ধোনিকে নেতা করায় তত্কালীন যুব সমাজ দারুন খুশি। সবাই তাঁর স্টাইল কপি করতে থাকে। তাঁর মতো লম্বা লম্বা চুল রেখে। তবে কেউ কেউ তাঁর পক্ষপাতীও ছিলেন। কিন্তু টেলেন্ট কখনো চাপা থাকে না।অধিনায়ক হিসাবে ধোনির অভিষেক বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ভারতে নিয়ে আসেন।

অন্যদিকে , ফারহা খানের পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে “ওম শান্তি ওম “ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন দীপিকা পাডুকোন। মডেল হিসেবে আগে থেকেই জনপ্রিয় ছিলেন দীপিকা। এই একটি ছবির মধ্যে দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেন দীপিকা। ঠিক সেই সময় ধোনির সঙ্গে আলাপ হয় দীপিকার। ধীরে ধীরে তারা একে অপরকে ভালো ভাবে জানতে থাকেন। দুজনে বেশ কয়েকবার ডেটিংয়েও গেছেন। ধোনি বিয়ে করতে রাজি ছিলেন দীপিকাকে। তাঁকে সেই কথা জানিয়েওছিলেন।

যখন এদের সম্পর্ক ঘনিষ্ঠ ঠিক সেই সময়, ভিলেন রূপে তাদের মাঝে আসেন আর এক ক্রিকেট অলরাউন্ডার।দীপিকার মনও সেই দিকে মোড় নেয়। সেই ক্রিকেট তারকা আর কেউ নন পাঞ্জাবের স্টার অলরাউন্ডার যুবরাজ সিং। ধোনির সঙ্গে যুবরাজের বন্ধুত্ব কারো অজানা নয়। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ে যুবরাজের বড় ভুমিকা ছিল ধোনির টীমে। অবশ্য এটাও সত্যি যে টীমের অধিনায়ক হওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন যুবরাজ সিং। যুবরাজের সঙ্গে দীপিকার পরিচিতি যতোই বাড়তে থাকে, ধোনি ততই মুখ ফিরিয়ে নেন। ২০০৭ সালে জয়পুরে ভারতীয় টীমের একটি ম্যাচ দেখতে যান দীপিকা, সেখানে টীমকে উত্সাহ দেওয়ার নামে যুবরাজকে নিয়ে মেতে উঠেন দীপিকা। তা দেখার পর ধোনি আর পিছনে ফিরে তাকাননি। নিজের টীমের সতীর্থের সঙ্গে ঝামেলার পরিবর্তে মাহি নিজেই সরে আসেন।

দীপিকাকে যেমন যুবরাজ ধোনির হতে দেননি, তেমনি যুবরাজেরও হননি দীপিকা। কয়েক মাসের মধ্যে সম্পর্ক ভেঙ্গে তাদের। যদিও এই সব কথা কেউই কোনদিন প্রকাশ্যে বলেননি।

যুবরাজ এখন বলিউডের আর এক অভিনেত্রী হেজল কিচ কে বিয়ে করে সুখে সংসার করছেন। অন্যদিকে , ধোনি তার অনেক আগেই বিয়ে করেন সাক্ষীকে। বর্তমানে তাদের একটি মেয়ে আছে, যার নাম জিভা ধোনি। কিন্তু দীপিকা এখনও সিঙ্গেল। তবে শোনা যাচ্ছে বলিউডের অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন দীপিকা এবং খুব শিঘ্রই বিয়ে করতে চলেছেন তারা।



from bengali.sportzwiki.com https://ift.tt/2IFEtbM

No comments:

Post a Comment