ভারতীয় দল আর ওয়েস্টইন্ডিজ দলের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ রবিবার ২১ অক্টোবর খেলা হতে চলেছে। জানিয়ে দিই, যে ভারতীয় দলের ১৪ সদস্যের দলে এমন অনেক ব্যাটসম্যান রয়েছেন যারা স্পেশালিস্ট ওপেনার। প্রসঙ্গত শিখর ধবন আর রোহিত শর্মা যেখানে অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান সেখানে ঋষভ পন্থও ওপেনিং করতে সক্ষম।
ধবন এবং রোহিতের জুটিই করবে প্রথম ওয়ানডেতে ওপেনিং

প্রসঙ্গত ২১ অক্টোবর ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে শিখর ধবন আর রোহিত শর্মাই ভারতীয় দলের ওপেনিং করতে পারেন। এই দুজনের ওপেনিং পার্টনারশিপই ভারতীয় দলের হয়ে এশিয়া কাপে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন। এই কারণে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেই এই ওপেনিং জুটিই ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে পারেন। এই দুজনের ওপেনিং জুটিকে বর্তমান সময়ে বিশ্বের শ্রেষ্ট ওপেনিং জুটি হিসেবে ধরা হয়। এই জুটি এখনও পর্যন্ত ১৩টি সেঞ্চুরি আর ১২টি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ফেলেছে।
দুজনের মধ্যেই অসাধারণ তালমেল

শিখর আর রোহিতের ওপেনিং জুটিকে বিশ্বের অন্যতম সেরা ওপেনিং জুটি বলা হলে তা ভুল হবে না। রোহিত আর ধবন দুজনেরই একে অপরের সঙ্গে যথেষ্ট ভালো তালমেল রয়েছে। দুজনেই একে অপরকে খুব ভালো বোঝেন। এই কারণে দুজনেই উইকেটের মধ্যে যথেষ্ট বুঝেশুনে দৌড়ন। এছাড়া দুজনেই একে অপরের খেলাকে যথেষ্ট ভালোভাবে জানেন।
পন্থ খেলতে পারেন চার নম্বরে

দলে এমএস ধোনির থাকার কারণে উইকেটকিপিং করা ঋষভ পন্থের জন্য মুশকিল। কিন্তু তিনি একজন ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলের চার নম্বরে খেলতে পারেন।
যদি আপনাদের আমাদের এই আর্টিকেল পছন্দ হয় তাহলে প্লিজ সেটা শেয়ার করুন। সেই সঙ্গে যদি আপনাদের কোনও মন্তব্য আর পরামর্শ থাকে তাহলে তা কমেন্টবক্সে দিন। যদি আপনি আমাদের পেজ লাইক না করে থাকেন তাহলে এখনি প্লিজ লাইক করুন যাতে আমরা খেলার সমস্ত আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছতে পারি।
from bengali.sportzwiki.com https://ift.tt/2EEd8sb

No comments:
Post a Comment