USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, October 15, 2018

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ: জেসন হোল্ডার ভাঙলেন ১০০ বছরের পুরোনো রেকর্ড, ভারতের বিরুদ্ধে হাসিল করেছিলেন এই কৃতিত্ব

ভারতীয় দল আর ওয়েস্টইন্ডিজ দলের বিরুদ্ধে হায়দ্রাবাদ টেস্ট ম্যাচে ওয়েস্টইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার দুর্দান্ত প্রদর্শন করেছেন। তিনি প্রথমে ব্যাট হাতে নিজের দলের হয়ে ৫২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এরপর তিনি নিজের দলের জন্য বোলিংয়েও যথেষ্ট ভালো যোগদান করেন।

জেসন হোল্ডার ভারতের প্রথম ইনিংসে হাসিল করেছিলেন ৫ উইকেট

ওয়েস্টইন্ডিজের দল নিজের প্রথম ইনিংসে ৩১১ রান করেছিল। যখন ভারতীয় দল ব্যাটিং করতে নামে, তো যেখানে একদিকে ওয়েস্টইন্ডিজের অন্য বোলারদের লড়াই করতে দেখা যায় সেখানে জেসন হোলার সঠিক লাইন এবং লেংথে বোলিং করে ভারতীয় ব্যাটসম্যানদের ভীষণই সমস্যায় ফেলেন। তিনি প্রথম ইনিংসে ২৩ ওভারে মাত্র ৫৬ রান দিয়ে ৫ উইকেট নেন।

এই বছর ১১.৮৭ গড়ে নিয়েছেন ৩৩টি উইকেট

এই বছর জেসন হোল্ডার দুর্দান্ত বোলিং করছেন। তিনি ২০১৮য় ৬ ম্যাচে ১১.৮৭ গড়ে ৩৩ উইকেট নিয়েছেন। এই বছর তিনি মোট ৪ বার পাঁচ উইকেটও নিয়েছেন। জেসন হোল্ডারের চেয়ে বেশিবার পাঁচ উইকেট এই বছর আর কোনও বোলার নিতে পারেন নি।

গত ১০০ বছরের রেকর্ড ভাঙলেন

জেসন হোল্ডার এই বছর ১১.৮৭র দুর্দান্ত গড়ে ৩৩ উইকেট হাসিল করেছেন। এটা গত ১০০ বছরএ ৩০ বা তার বেশি উইকেট নেওয়া যে কোনও বোলারের সবচেয়ে কম গড়। যদিও তার এই দুর্দান্ত বোলিং গড় থাকা সত্বেও ওয়েস্টইন্ডিজ এই বছর টেস্ট ক্রিকেটে বেশি সফলতা পায়নি। তাকে ওয়েস্টইন্ডিজের একমাত্র খেলোয়াড় মনে হচ্ছে যিনি ওয়েস্টইন্ডিজের হয়ে বিপক্ষ দলের পরীক্ষা নিয়ে চলেছেন। জেসন হোল্ডারের জন্য এই বছর ব্যাটিংয়েও যথেষ্ট ভালো থেকেছে। তিনি এই বছর নিজের ব্যাটিংয়েও ওয়েস্টইন্ডিজের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2CINqBd

No comments:

Post a Comment