USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, October 30, 2018

কিংস ইলেভেন পাঞ্জাবের দল এই তারকাকে করল আইপিএল ২০১৯ এর জন্য নিজেদের কোচ

কিংস ইলেভেন পাঞ্জাবের দল এই তারকাকে করল আইপিএল ২০১৯ এর জন্য নিজেদের কোচ

কিংস ইলেভেন পাঞ্জাব দল আইপিএলের এমন এক দল যাদের ইতিহাস বিশেষ কিছু নয় এই প্রতিযোগিতায়। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার দল একবারও আইপিএল ট্রফি নিজেদের নামে করতে পারেনি। কিংস ইলেভেন পাঞ্জাবের দল আইপিএলের ইতিহাসে আজপর্যন্ত মাত্র একবার আইপিএল ফাইনালে পৌঁছতে পেরেছিল। আর তা ২০১৪য়। এছাড়া পাঞ্জাবের দলের আইপিএলে খুব একটা ভালো প্রদর্শন কিছু দেখা যায়নি।

আইপিএল ২০১৯ এর জন্য মাইক হেনসকে করল মুখ্য কোচ

প্রসঙ্গত কিছুদিন আগে মিডিয়ায় খবর এসেছিল যে আইপিএল ২০১৮য় কিংস ইলেভেন পাঞ্জাব দলের কোচ মাইক হেনস হতে পারেন। এখন এই খবর সত্যি প্রমানিত হয়েছে, কারণ কিংস ইলেভেন পাঞ্জাবের দল আইপিএল ২০১৯ এরজন্য মাইক হেনস্কে নিজেদের দলের মুখ্য কোচ করার অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে।

নিউজিল্যান্ড দলেরও থেকেছেন কোচ

জানিয়ে দিই, যে মাইক হেসন নিউজিল্যান্ড জাতীয় দলেরও কোচ থেকেছেন। তিনি পাঁচ মাস আগেই নিউজিল্যান্ডের কোচিং পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন।তার কোচিংয়ে নিউজিল্যান্ড দল বিশ্বকাপ ২০১৫য় দুর্দান্ত প্রদর্শনও করেছেন।তিনি নিজের কোচিংয়ে নিউজিল্যান্ড দলকে ৫৯টি টি-২০ ম্যাচের মধ্যে ৩০টিতে জয় এনে দিয়েছেন। অন্যদিকে তার কোচিংয়ে নিউজিল্যান্ড দল২৪টি টি-২০তে হারের মুখ দেখেছে।

সেহবাগও থাকবেন দলের মেন্টর হিসেবে

বীরেন্দ্র সেহবাগ কিংস ইলেভেন পাঞ্জাব দলের মেন্টর হিসেবেই থাকবেন। কিংস ইলেভেন দলের বোলিং কোচ ছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। তিনিও নিজের কোচিং পদে আসিন থাকবেন। যদিও কিংস ইলেভেন পাঞ্জাব দল তাদের গতবছরের মুখ্য কোচ ব্র্যাড হগকে বাদ দিয়ে দিয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব দল আইপিএল ২০১৮য় খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি। প্রীতি জিন্টার দল আইপিএল ২০১৮য় সপ্তম স্থানে ছিল। দলের এই নিরাশাজনক প্রদর্শনের পরই ব্র্যাড হগের জায়গায় মাইক হেনসকে কোচ করা হয়েছে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2Q72USj

No comments:

Post a Comment