USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, October 31, 2018

সানিয়া মির্জা আর শোয়েব মালিকের বাড়িতে এলো খুশির খবর, শোয়েব বিশেষভাবে দিলেন এই তথ্য

সানিয়া মির্জা আর শোয়েব মালিকের বাড়িতে এলো খুশির খবর, শোয়েব বিশেষভাবে দিলেন এই তথ্য

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আর পাকিস্থানী ক্রিকেটার শোয়েব মালিকের বাড়িতে এক ফুটফুটে ছোট্ট অতিথি এসেছে। শোয়েব মঙ্গলবার সকালে একটি টুইট করে জানিয়েছেন যে সানিয়া মির্জা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছেন।এর আগে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল যে একটি বেবি বয় জন্ম নিয়েছেন,সেই সময় শোয়েব স্বয়ং একটি টুইট করে তা খারিজ করে জানিয়েছিলেন যে তিনি স্বয়ং এর ঘোষণা করবেন। সানিয়া মির্জা গত বেশ কিছু সময় ধরে টেনিস থেকে দূরে রয়েছেন। নিজের প্রেগনেন্সির সময় তিনি নিজের ছবি শেয়ার করে নিজের ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তিনি বেবি বাম্পের সঙ্গে একটি ফটোশুটও করিয়েছিলেন।

শোয়েব টুইট করে দিলেন খবর

শোয়েব মালিক গত মঙ্গলবার টুইট করে লিখেছেন, “ ঘোষণা করার জন্য উত্তেজিত হয়ে আছি। এটা একটা বেবি বয়। মাও ঠিক রয়েছে। ভগবান আগের মতই তাকে মজবুত রাখুক। আপনাদের সকলের দুয়া আর শুভকামনার জন্য ধন্যবাদ”।

এর আগে যখন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল তো শোয়েব মালিক ১৪ অক্টোবর টুইট করে জানিয়েছিলেন যে যখন বাচ্চা জন্মাবে তো আমরা স্বয়ং এর খবর দেব। আপনারা আমাদের জন্য দুয়া করতে থাকুন আর ইন্টারনেটে যা আপনি দেখেন আর পড়েন তা বিশ্বাস করবেন না।

সানিয়া মির্জা আর শোয়েব মালিক ১২ এপ্রিল ২০১০ এ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শোয়েব পাকিস্থানের একজন দুর্দান্ত অলরাউন্ডার প্লেয়ার এবং সানিয়া মির্জাও টেনিসের দুনিয়া নিজের নাম উজ্জ্বল করেছেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2P1KeH6

No comments:

Post a Comment