ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে আজ ওয়ানডে সিরিজে চতুর্থ ম্যাচ খেলা শেষ হয়েছে। এই ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কোহলি আজ দলে দুটি বড় পরিবর্তন করেছেন অন্যদিকে ওয়েস্টইণ্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারও নিজেদের দলে একটি পরিবর্তন করেছেন।
রোহিত আর রায়ডু দেখিয়েছেন শক্তি
.@RayuduAmbati departs after scoring his 3rd
off 80 deliveries #INDvWI.
What an innings from Rayudu this has been! pic.twitter.com/0flMaT1Cbc
— BCCI (@BCCI) October 29, 2018
হিটম্যান রোহিত শর্মা (১৬২ রান, ১৩৭ বল, ২০টি চার, ৪টি ছক্কা) আর আম্বাতি রায়ডুর (১০০ রান, ৮১বল, ৮টি চার, চারটি ছক্কা) সৌজন্য টিম ইন্ডিয়া এখানে চতুর্থ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭৭ রানে বড় স্কোর করে। তৃতীয় ওয়ানডে ম্যাচ ওয়েস্টইন্ডিজ দলের হাতে পাওয়া হারে ক্ষুব্ধ ভারতীয় ব্যাটসম্যানরা আজ অতিথি দলের বোলারদের উপর সম্পুর্ণভাবে চড়াও হয়। যেখানে রোহিত শর্মা বড় সেঞ্চুরি করেন সেখানে আম্বাতি রায়ডুও নিজের কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। এই দুই ব্যাটসম্যান বিপক্ষ দলের বোলারদের জমিয়ে আক্রমণ করেন।
ওয়েস্টইন্ডিজের ব্যাটসম্যানরা হলেন ব্যর্থ
Two magic moments on the field, one from @imkuldeep18 and the other from @imVkohli. The direct hit by Kuldeep or the reverse hit by Virat. Take a pick
https://t.co/iuucSn8Alj #INDvWI pic.twitter.com/S9N1m4CJE8
— BCCI (@BCCI) October 29, 2018
৩৭৮ রান তাড়া করতে নেমে ওয়েস্টইন্ডিজ দলের কোনও ব্যাটসম্যানই আজ বিশেষ কিছুই করে উঠতে পারেননি। ওয়েস্টইন্ডিজ দলের টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান মাত্র ২০ রানের ভেতরেই প্যাভিলিয়নে ফিরে যান। দলের হয়ে আজ হেটমেয়ারও বিশেষ কিছুই করতে পারেনন আর মাত্র ১৩ রান করে আউট হয়ে যান।
Khaleel Ahmed on fire
Windies reduced to 56/6 in 13.4 overs #INDvWI pic.twitter.com/RIGE2H95bG
— BCCI (@BCCI) October 29, 2018
তার আউট হওয়ার পর ওয়েস্টইন্ডিজের আর কোনও ব্যাটসম্যানই কিছু করে উঠতে পারেননি আর পুরো দল মাত্র ১৫৩ রানেই অলআউট হয়ে যায়।
জেনে নিন আজকের ম্যাচে কি কি রেকর্ড হল
১- এই ম্যাচে সেঞ্চুরি করে রোহিত শর্মা সেঞ্চুরি করার ব্যাপারে পাকিস্থানের তারকা ব্যাটসম্যান সঈদ আনোওয়ার আর রান করার ব্যাপারে জাভেদ মিঁয়াদদকে পেছনে ফেলে দিয়েছেন। রোহিত নিজের ১৯২তম ম্যাচে ২১তম সেঞ্চুরি করেছেন। সঈদ আনোয়ারের নামে ২৪৭ ম্যাচে ২০টি সেঞ্চুরি রয়েছে।
২—রোহিত শর্মা সবচেয়ে বেশি রান করার ব্যাপারে পাকিস্থানের জাভেদ মিঁয়াদদ সমেত তিন খেলোয়াড়কে পেছনে ফেলে দিয়েছেন। রোহিত এই ম্যাচের আগে ১৯১টি ম্যাচে ৭২২৯ রান করেছিলেন। তিনি এই ম্যাচে ১৬২ রান করেছেন। এইভাবে এখন তার ১৯২টি ওয়ানডে ম্যাচে ৭৩৯১রান হয়ে গিয়েছে। রোহিত নিজের এই সেঞ্চুরি ইনিংসে জাভেদ মিঁয়াদদ (৭৩৮১ ), রস টেলর (৭২৬৭) আর ইউনিস খানকে (৭২৪৯) পেছনে ফেলে দিয়েছেন।
৩—নিজের ২১তম সেঞ্চুরি করাকালীণ সবচেয়ে বেশি ছক্কা মারার ব্যাপারে রোহিত শর্মা শচীন তেন্ডুলকরকে পেছনে ফেলে দিয়েছেন। রোহিত এখনও পর্যন্ত ১৯২টি ম্যাচে ১৯৮টি ছক্কা মেরেছেন। শচীন তেন্ডুলকর নিজের ওয়ানডে কেরিয়ারে ৪৬৪টি ম্যাচে ১৯৫টি ছক্কা মেরেছিলেন। সবচেয়ে বেশি ছক্কা মারা বিশ্বরেকর্ড পাকিস্থানের শাহিদ আফ্রিদির নামে রয়েছে। তিনি ৩৫১টি ছক্কা মেরেছেন।

৪—মুম্বাইয়ের ব্র্যাবোন স্টেডিয়ামে যে কোনও ভারতীয় খেলোয়াড়ের এটি প্রথম সেঞ্চুরি। এর আগে এই মাঠে সবচেয়ে বেশি স্কোর করার ভারতীয় রেকর্ড বিনোদ কাম্বলি (৪৮)র নামে ছিল।
৫— অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ১৯টি সেঞ্চুরি করেছেন। তিনি সৌরভ গাঙ্গুলীর রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। ওপেনার হিসেবে সবচেয়ে বেশি ৪৫টি সেঞ্চুরি শচীন তেন্ডুলকর করেছেন।
৬—জানুয়ারি ২০১৩র পর থেকে রোহিত শর্মা ১৯টি সেঞ্চুরি করেছেন। তার চেয়ে বেশি ২৩টি সেঞ্চুরি করেছেন একমাত্র বিরাট কোহলি।

৭—রোহিত শর্মা লাগাতার ৯টি ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করলেন।
৮—ওয়ানডে ক্রিকেটে ১৫০র বেশি রান করার রেকর্ড রোহিতের নামে হয়ে গিয়েছে। তিনি এই কৃতিত্ব ৭বার করেলেন।
৯—২০১৫র পর চার নম্বরে খেলা আম্বাতি রায়ডু তৃতীয় ব্যাটসম্যান হয়ে গেলেন যিনি সেঞ্চুরি করেছেন। তার আগে এই কৃতিত্ব মনীষ পান্ডে, যুবরাজ সিং করেছেন

১০—রোহিত শর্মা আজ ১৬২ রান করেছেন সেই সঙ্গে তিনটি ক্যাচও নিয়েছে। এই ম্যাচে ১৫০+ স্কোর আর তিন ক্যাচ নেওয়া একমাত্র খেলোয়াড় হলেন তিনি।
from bengali.sportzwiki.com https://ift.tt/2Q5pmLP
off 80 deliveries 


No comments:
Post a Comment