ভারতীয় দলের দুই প্রাক্তণ তারকা খেলোয়াড় বীরেন্দ্র সেহবাগ আর জাহির খানকে বিরাট কোহলির সঙ্গে দেশ ছাড়ার বক্তব্যে তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। জাহির খান বলেন যে সকলেরই এই দেশে নিজের কথা বলার স্বাধীনতা রয়েছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। ফ্যানস আর বিরাটের কাছে সমান অধিকার রয়েছে। এই কথা নিয়ে এত সমস্যা সঠিক নয়।
সকলের কথা বলার অধিকার রয়েছে, নিজের কথা সামনে আনার অধিকার রয়েছে
অন্যদিকে বীরেন্দ্র সেহবাগ বলেন: সকলেরই কথা বলার অধিকার রয়েছে। সকলেরই নিজের কথা সামনে আনার অধিকার রয়েছে।আমাকেও জিজ্ঞাসা করা হয় যে আমার পছন্দের খেলোয়াড় কে তো আমিও সবসময়ই ব্রায়ান লারা, অ্যাডাম গ্রিলক্রিস্টের নাম নিই। সমর্থকদের সঙ্গে প্লেয়ারদেরও নিজের পছন্দের খেলোয়াড় নির্বাচন করার অধিকার রয়েছে। মিডিয়া এই বিষয়কে এত বাড়িয়ে লোকেদের সামনে পেশ করছে।

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোর দুর্দান্ত সুযোগ
টিম ইন্ডিয়া এই মুহুর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে আর প্রাক্তণ তারকা বীরেন্দ্র সেহবাগ এবং জাহির খান মনে করেন যে ভারতীয় দলের কাছে এবার অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে হারানোর সুযোগ রয়েছে। সেহবাগ আর জাহির খান এটা মনে করেন যে যদি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় ধারাবাহিক ভালো ফল করে তো এবার ইতিহাস গড়া যেতে পারে। আসুন আপনাদের জানাই যে ইন্ডিয়া টিভির সঙ্গে এক্সক্লুসিভ কথাবার্তায় সেহবাগ আর জাহির কি কি বলেছেন।

ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ মনে করেন যে অস্ট্রেলিয়ায় অবশ্যই রান হবে
সেহবাগ বলেন,
“ অস্ট্রেলিয়ায় এবার রান হবে। বিরাট কোহলি ওখানে বেশ কিছু সেঞ্চুরি করেছে আর বাকি ব্যাটসম্যানরাও সেখানে ভালো ফল করতে পারে। ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকায় বল সুইং হয় কিন্তু অস্ট্রেলিয়ায় খালি বাউন্স হয় বল আর যদি খেলোয়াড়রা এই বাউন্স থেকে পার পেয়ে যান তো তারা ভালো ব্যাটিং করতে পারেন”।

জেতার জন্য ব্যাটসম্যানদের লাগাতার ৩৫০ বা ৪০০র স্কোর গড়তে হবে
অন্যদিকে ভারতের তারকা বোলার জাহির খানও মনে করেন যে এবার ভারতের কাছে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে হারানোর সুবর্ণ সুযোগ রয়েছে। জাহিরের মোতাবেক এবার দলের ব্যালান্স যথেষ্ট ভালো আর দলে ভারসাম্য দেখা যাচ্ছে। জাহির বলেন,‘ যদি ভারতীয় দল লাগাতার ৩৫০ বা ৪০০র স্কোর তুলতে পারে তো বোলার আপনাকে ২০টি উইকেট নিয়ে ম্যাচ জেতাতে পারে।কিন্তু জেতারজন্য ব্যাটসম্যানদের লাগাতার ৩৫০ বা ৪০০ রানের স্কোর করতে হবে”।
from bengali.sportzwiki.com https://ift.tt/2PojmBB

No comments:
Post a Comment