ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ শামির পারিবারিক মামলার বিবাদ থামার নামই নিচ্ছে না। মহম্মদ শামির পারিবারিক এই মামলা থামার বদলে আরও বেড়েই চলেছে। আপনাদের জানিয়েদিই যে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান শামির উপর অন্য মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ার গুরুতর অভিযোগ এনেছেন। সেই সঙ্গে শামির স্ত্রী হাসিন তার উপর ঘরোয়া হিংসা, ম্যাচ ফিক্সিং , রেপ এবং খুনের প্রচেষ্টার মত গুরুতর অভিযোগও করেছেন।
শামিকে ১৫ জানুয়ারির মধ্যে আদালতে পেশ হওয়ার নির্দেশ

ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ শামিকে কলকাতার একটি আদালত ১৫ জানুয়ারির মধ্যে আদালতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। আসলে মহম্মদ শামির স্ত্রী হাসিন শামির বিরুদ্ধে চেক বাউন্সের মামলা দায়ের করেছিলেন। এই মামলাকে মাথায় রেখে কলকাতার একটি আদালত শামিকে ডেকে পাঠিয়েছে।
হাজির না হলে জারি করা হবে ওয়ারেন্ট

শামি আর তার স্ত্রীর মধ্যে চলা বিবাদে এটি এখন নতুন মোড় নিয়ে এলো।আলিপুরের ন্যায়িক ম্যাজিস্ট্রেট জাফর পারভেজ বলেছেন যে যদি শামি আদালতে উপস্থিত না হন তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হতে পারে। জানিয়ে দিই যে আদালতে একটি সিদ্ধান্ত অনুসারে মহম্মদ শামিকে ভাতা হিসেবে হাসিন জাহানকে কিছুটা মাসিক আয় দিতে হবে, কিন্তু এই ভাতা নিয়ে হাসিন চেক বাউন্সের অভিযোগ মহম্মদ শামির উপর এনেছেন।
শামির উকিলের অনুরোধ গ্রাহ্য হয়নি

মহম্মদ শামির উকিল এসকে সেলিম রহমান ম্যাজিস্ট্রেট পরভেজের সামনে অনুরোধ করেন যে শামি কে খালি তার উকিলের মাধ্যমে আদালতে পেশ হওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু ম্যাজিস্ট্রেট বলেন যে আইন সকলের জন্য সমান আর ১৫ জানুয়ারী ২০১৯ এর মধ্যে ব্যক্তিগতভাবে আদালতে পেশ হতে হবে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2OKd6P7

No comments:
Post a Comment