ভারত আর অস্ট্রেলিয়ারমধ্যে ২১ তারিখ থেকে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। এই ম্যাচের সঙ্গেই ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হয়ে যাবে। অন্যদিকে এই সফরের আগে অস্ট্রেলিয়ার প্রাক্তণ জোরে বোলার ড্যামিয়েন ফ্লেমিং এই সফর নিয়ে কথা বলেছেন। তিনি টিম ইন্ডিয়ার তারকা বোলার জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টার বলেছেন।তার মতে বুমরাহ ভারতের হয়ে এক্স ফ্যাক্টরের ভূমিকা পালন করতে পারেন।
বুমরাহ টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর

ফ্লেমিং সিডনি মর্নিং হেরল্ডের সঙ্গে বুমরাহকে নিয়ে বলেন, ‘ও (বুমরাহ) নিশ্চিতভাবেই ভারতের হয়ে এক্স ফ্যাক্টরের ভূমিকা পালন করবেন। ওর অ্যাকশন অপরম্পরাগত আর রানআপও অদ্ভূত। ওর কাছে গতি আর বাউন্স রয়েছে, এছাড়াও ও ইয়র্কার করতেও সিদ্ধহস্ত। আমার মনে হয় বুমরাহ টেলএন্ডারদের জন্য সমস্যা হয়ে উঠবেন”।
বুমরাহ টেলএন্ডার ব্যাটসম্যানদের জন্য হবেন চ্যালেঞ্জিং

আগে বলতে গিয়ে তিনি বলেন, ‘টিম ইন্ডিয়ার কাছে সম্ভবত আগে এই ধরণের বোলার ছিলনা। আগে ভারতের কাছে এমন জোরে বোলার ছিল না যারা টেলএন্ডার ব্যাটসম্যানদের নাকাল করতে পারেন। ওর (বুমরাহ) অদ্ভূত অ্যাকশন দেখার পর আমার মনে হয়েছে যে ও ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বাইরের দিকে সুইং করতে পারেন”। আপনাদের জানিয়ে দিই যে বুমরাহ টেস্ট ডেবিউ করার পর থেকেই তিনি পেছনে ফিরে তাকাননি। বুমরাহ এখনও পর্যন্ত ৬টি টেস্টে ২৮টি উইকেট হাসিল করেছেন।

আপনাদের জানিয়ে দিই যে বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে আর ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন।তার সুইং আর গতি ব্যাটসম্যানদের অনেক বেশি সমস্যায় ফেলে দিয়েছিলেন।এই অবস্থায় এবার দেখা ইন্টারেস্টিং হবে যে অস্ট্রেলিয়ায় বুমরাহ কি ধরণের প্রদর্শন করেন।
from bengali.sportzwiki.com https://ift.tt/2qUUxyd

No comments:
Post a Comment