হনুমা বিহারী (৮৬), পার্থিব প্যাটেল(অপরাজিত ৭৯), ময়ঙ্ক আগরওয়াল (৬৫) এবং পৃথ্বী শয়ের (৬২) হাফ সেঞ্চুরির সাহায্যে ভারতীয় এ দল নিউজিল্যান্ডে চলা চারদিনের বেসরকারি টেস্ট ম্যাচের প্রথম দিন শুক্রবার ঘরের দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৯.৪ ওভারে পাঁচ উইকেটে ৩৪০ রান তুলে ফেলেছে। ভারত-এ এখানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অতিথি দলকে তাদের ওপেনার পৃথ্বী আর মুরলী বিজয় (২৮) প্রথম উইকেটের জন্য ৬১ রানের পার্টনারশিপ গড়ে তাদের ভালো শুরুয়াত দেন।

বিজয় ৬৪ বলের ইনিংসে চারটি চার মারেন। তিনি ছাড়াও বিহারী ১৫০ বলে আটটি চার, ময়ঙ্ক ১০৮ বলের ইনিংসে ১০টি চার আর দুটি ছক্কা এবং পৃথ্বী ৮৮ বলের ইনিংসে ছটি চার এবং একটি ছক্কা মারেন। দিনের খেলা সমাপ্ত হওয়া পর্যন্ত পার্থিব প্যাটেল ১১১ বলের অপরাজিত ইনিংসে ১০টি চার মেরেছেন। সেই সঙ্গে অধিনায়ক অজিঙ্ক রাহানে ১২ রানের যোগদান করেন।

নিউজল্যান্ড এ’র হয়ে ব্লেয়ার টিকনর দুটি, কাইল জেমিনিংসন ডগ ব্রেসওয়েল আর থিয়ো ওয়ান ওয়াইকোম একটি করে উইকেট নেন।

from bengali.sportzwiki.com https://ift.tt/2BdBl4V

No comments:
Post a Comment