USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, November 27, 2018

এই তিনজন লিজেন্ডের হাত ধরে ভারতীয় ক্রিকেটের মান বেড়েছে বিশ্বের দরবারে, তালিকায় আছে আপনার প্রিয় ক্রিকেটারও

বর্তমান সময়ে ভারত বিশ্ব ক্রিকেটের পরাশক্তি এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ থাককেই বা কেন? আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে ভারত দল যে বর্তমান সময়ে পরিণত ও শক্তিশালী একটি দল।

তবে আজকের এই অবস্থানে ভারতীয় ক্রিকেট রাতারাতি চলে আসেনি। এর মধ্যে জড়িয়ে আছে ক্রিকেটারদের কঠোর পরিশ্রম পাশপাশি জড়িয়ে আছে দীর্ঘ সময়ের স্মৃমিতিবিজরিত বহুল ঘটনা। বিশেষ করে গত কয়েক দশকে শচীন, ধোনি, কোহলিদের উত্থানের পেছনের গল্পটা হয়তো অনেকেরই অজানা।

আজ আমরা জানবো এমনই তিনজন ক্রিকেটারের কথা যাদের হাত ধরে ভারতীয় ক্রিকেটে বসন্তের সুবাতাস লেগেছে।

৩. কপিল দেব

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পূর্বে নিম্ন-মধ্য দল হিসেবেই বিবেচনা করা হতো টিম ইন্ডিয়াকে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে অনুসরণ করতে থাকা ভারত দলের চেহারা পাল্টে গেল কপিলের হাত ধরে বিশ্বকাপ জয়ের পর।

প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ থাকা কপিল একা হাতে বিশ্বকাপের মঞ্চে লড়ে গিয়ে প্রমাণ করেছিলেন ভারত দলের বীরত্ব। বিশ্ব আসরের এই ট্রফি জয়ের পর থেকেই ভারতীয় ক্রিকেটভক্তরা নিরঙ্কুশ সমর্থন দিতে থাকে দলকে। তাই এখানে ভারতীয় ক্রিকেটের একটা টার্নিং পয়েন্ট ছিল বটে।

২. সৌরভ গাঙ্গুলি

কপিলের বিদায়ের পর নব্বইয়ের দশকের শেষের দিকে এবং ২০০০ সালের শুরুর দিকে ভারতীয় ক্রিকেটে আস্থার দীপ নিয়ে হাজির হন সৌরভ গাঙ্গুলি। দেশের সম্মান রক্ষার্থে আকাশী-নীল জার্সি পরে সারা মাঠ দাপিয়ে বেড়াতে শুরু করেন বাঙালী বাবু।

তাঁর আক্রমণাত্মক ও যোগ্য নেতৃত্ব পেয়ে ভারত দল তখন বিশ্বের সেরা দলে পরিণত হবার দিকে ধাবিত হচ্ছে ধীরে ধীরে। শুধু তাই নয় ক্রিকেট বিশ্বে খেলোয়াড়সুলভ আচরণের জন্যেও বেশ প্রশংসিত ছিলেন গাঙ্গুলি। কখনও কখনও বিভিন্ন বিদেশি গনমাধ্যাম ভারতীয় ক্রিকেটের অবতার হিসেবেও আখ্যা দিত এই ক্রিকেটারকে। কেননা দলের প্রতি তাঁর যে ভালোবাসা কিংবা শ্রদ্ধা তা দেখে মুগ্ধ ছিল সকলেই।

১. মহেন্দ্র সিং ধোনি

কাপিল দেব, সৌরভ গাঙ্গুলির পরে ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হিসেবে যার নাম আসে তিনি হলেন ক্যাপ্টেন কুল হিসেবে খ্যাত মহেন্দ্র সিং ধোনি। পূর্ববর্তী অধিনায়কদের পদাঙ্ক অনুসরণ করে বুক চিতিলে লড়াই করার সাহস যে মহেন্দ্র সিং ধোনির ছিল এটা আম ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা সবাই জানে।

তরুণ ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্ব আসরের শিরোপা জেতার পর ধোনিকে নিয়ে শুরু হয় আলোচনা। প্রতিভাবান এই উইকেটরক্ষকের নেতৃত্বে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ নিজেদের ঘরে তোলে ভারত ততদিনে ক্রিকেট বিশ্বে সেরা দল হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আর বাকি থাকে না ভারতের।

ভারতের ক্রিকেটে পরিবর্তনের হাওয়া যদিও প্রথম দিকে লাগিয়ে দিয়েছেন কাপিল দেব সৌরভ গাঙ্গুলিরা তবুও মহেন্দ্র সিং ধোনির অবদানও ছিল অনস্বীকার্য।



from bengali.sportzwiki.com https://ift.tt/2r8WzLy

No comments:

Post a Comment