USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Thursday, November 8, 2018

আইসিসি ২০১৯ বিশ্বকাপ: ২০১৯ বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলতে পারে এই পাঁচটি দল

বাজছে ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের যুদ্ধের দামামা। আর মাত্র কয়েকদিন পরেই ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে বিশ্ব আসর। বিশ্বের সেরা দশটি ক্রিকেট খেলুড়ে দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব আসরে শক্তিমত্তার দিক থেকে পিছিয়ে রয়েছে অনেক দলই। তবে বর্তমান পারফরম্যান্স কিংবা ইতিহাস ঘেঁটে দেখা গেলে যে পাঁচটি দল বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে থাকে সেগুলোর দিকে এবার একটু নজর দেওয়া যাক।

আসুন জেনে নেওয়া যাক সেই সব দেশ সম্পর্কে, যারা আইসিসি ২০১৯ বিশ্বকাপ জয়ের জন্য বেশি পরিপক্ক —

 

৫. পাকিস্তান

ওয়ানডে ফরম্যাটে বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবেই নিজেদের প্রমাণ করে চলেছে পাকিস্তান। বিশেষ করে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অষ্টম দল হিসেবে অংশ নিলেও ফাইনালে ভারতের মত শক্তিশালী দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে পাকিস্তান।

অন্যদিকে পেস কন্ডিশনকে কাজে লাগিয়ে হাসান আলি কিংবা শাহিন শাহ আফ্রিদির মত বোলাররা বিশ্বকাপে দেখাতে পারেন জাদু। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মিডল অর্ডারে জ্বলে উঠতে চাইবেন শোয়েব মালিক এবং ক্যাপ্টেন সরফরাজরা। স্পিন বিভাগও বেশ শক্ত হাতে সামাল দিতে পারেন সাদাব খান ও ইমাদ ওয়াসিম জুটি।

৪. দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা দলে জ্যাক ক্যালিস, শন পোলক, অ্যালান ডোনাল্ডের মত ক্রিকেটাররা থাকার পরেও নিজেদের মাথায় বিশ্বের শ্রেষ্ঠত্ব অর্জনের মুকুট পড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ দলটি থেকে বিদায় নিয়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত এবি ডেভিলিয়ার্সও।

২০১৯ বিশ্ব আসরে তবুও সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার জন্য। যে দলটিতে ব্যাটিং অর্ডারে রয়েছেন অভিজ্ঞ হাসিম আমলা, ডু প্লেসিস, জেপি ডুমিনির পাশাপাশি অ্যাইডেন মারক্রাম। অন্যদিকে ইংল্যান্ডের কন্ডিশন যেহেতু পেসারদের অনুকূলে থাকবে তাই বেশ ভাল সুযোগ রয়েছে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং ক্রিস মরিসদের।

৩. অস্ট্রেলিয়া

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২০১৯ বিশ্বকাপে নামবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে। যদিও গত আসরের চ্যাম্পিয়ন দলটিতে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার কারণে নেই ওয়ার্নার বা স্মিথের মত ক্রিকেটাররা তবুও আটঘাট বেধেই মাঠে নামবে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের পেস বান্ধব উইকেটে গতির ঝড় তুলতে পারেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সরা। ব্যাটিং লাইনআপে দেখা যেতে পারে নিষেধাজ্ঞা থেকে বিশ্বকাপ শুরু হবার আগে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা স্মিথ ওয়ার্নারকে।

২. ভারত

সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়ার শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই কোনোভাবেই। সর্বশেষ এশিয়া কাপের শিরোপা অর্জন এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জয় লাভ বেশ এগিয়েই রাখবে ভারতকে।

২০১৯ বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপ সামাল দিতে দেখা যাবে বিধ্বংসী দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধবনের পাশাপাশি ক্যাপ্টেন কোহলিকে। টিম ইন্ডিয়ার স্পিন বিভাগে নেতৃত্ব দিতে পারেন কুলদিপ যাদব এবং যজুবেন্দ্র চহেল। গুরুত্বপূর্ণ পেস আক্রমণে রাখা হতে পারে জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। এই সকল ক্রিকেটারদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী দল হিসেবেই রয়েছে ভারত।

১. ইংল্যান্ড

ওয়ানডে ফরম্যাটে একবারও বিশ্বকাপ না জেতার কারণে আক্ষেপটা হয়তো একটু বেশিই ইংল্যান্ডের। ক্রিকেটের আবিষ্কারক দেশটি তাঁদের স্বপ্ন পূরণে এবার এগিয়ে রয়েছে বেশ খানিকটা।

ঘরের মাঠে আয়োজিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের ব্যাটিংয়ে দেখা যাবে ক্যাপ্টেন ইয়ন মরগান, জো রুট, জনি বেয়ারস্টো এবং জোস বাটলারকে। হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে বোলিং আক্রমণেও হয়তো রণ কৌশল সাজাতে পারে ইংল্যান্ড। ইংলিশদের শিরোপা খরা হয়তো ঘুচতে পারে আগামী বছরে হতে যাওয়া বিশ্ব আসরে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2D99nZp

No comments:

Post a Comment