USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, November 10, 2018

আইপিএল ২০১৯ঃ বিরাট কোহলির ফাস্ট বোলারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে খুশি নন রোহিত শর্মা

সম্প্রতি ভারতীয় মিডিয়ায় সংবাদ প্রচার হয়েছে যে, টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি বিসিসিআইকে বলেছেন যাতে দলের পেসারদেরকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএলে) বিশ্রাম দেওয়া হয়। তবে সব পেসারদের ব্যাপারে তিনি এটা বলেননি। ইংল্যান্ডে অনুষ্ঠতব্য আগামী ক্রিকেট বিশ্বকাপে যেসব ফাস্ট বোলাররা ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাদের ব্যাপারেই কোহলির এই চাওয়া।

এদিকে, কোহলির এমন প্রস্তাবে খুশি হতে পারেননি দলের আরেক সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা এবং অধিনায়কের এই সিদ্ধান্তের সাথে তিনি একমত নন বলেই জানা গেছে।

বর্তমানে ভারতের অন্যতম সেরা দুই জন পেস বোলার হচ্ছেন ভুবেনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ। আগামী বিশ্বকাপের জন্য তারাই মূলত সম্ভাব্য প্রার্থী ভারতীয় দলে। অন্যদিকে, দলের অন্য নিয়মিত পেসার উমেশ যাদব, মোহাম্মদ সামি এবং খলীলের ব্যাপারটা এখনও অনিশ্চিত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে আছেন ব্যাটসম্যান রোহিত শর্মা। তাঁর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন পেসার জসপ্রীত বুমরাহ। আর আইপিএল বুমরাহকে বাদ দিয়ে প্লে-অফে খেলতে নারাজ অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, “আমরা যদি প্লে অফে পৌঁছাতে পারি তবে জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিতে পারব না।”

এদিকে, আইপিএল শুরুর আগে গুরুত্বপূর্ণ পেসারদের বিশ্রাম দেয়ার মানে হচ্ছে ভুবেনেশ্বর কুমার এবংজসপ্রীত বুমরাহর সার্ভিস পাওয়া থেকে বঞ্চিত হবে তাদের ফ্রাঞ্চাইজিরা। যদিও বিরাট কোহলির এমন সিদ্ধান্ত পরিস্থিতির বিবেচনায় উপযুক্তই মনে হচ্ছে, রোহিত শর্মা কোন ভাবেই খুশি নন বুমরাহকে দলে পাবেন না এটা ভেবে।

জসপ্রীত বুমরাহ গত কয়েক বছর ধরেই মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য। মুম্বাইতে যোগ দেয়ার পর থেকেই দলের সাফল্যের পেছনে মেরুদন্ড হিসেবে কাজ করছেন এই তরুণ বোলার। এদিকে, এ বিষয়ে কথা বলতে গিয়ে রোহিত শর্মা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স যদি গ্রূপ পর্বের বাধা টপকাতে পারে তাহলে কোন ভাবেই বুমরামকে বিশ্রাম দিতে পারবেন না যদি সে ফিট থাকে।

একজন অফিসিয়াল পিটিআইকে জানায়, “যখন কোহলি তাঁর অভিমত জানায়, ভিনদ রায় রোহিতকে তাঁর মতামতের ব্যাপারে জিজ্ঞেস করে। রোহিত স্পষ্টতই জানিয়ে দিয়েছে, “যদি মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফ অথবা ফাইনালে পৌছে যায় এবং বুমরাহ খেলার জন্য ফিট থাকে তাহলে আমি তাকে বিশ্রাম দিতে পারব না।”



from bengali.sportzwiki.com https://ift.tt/2PiaP2Z

No comments:

Post a Comment