USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, November 27, 2018

সুনীল গাভাস্কার অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথম টেস্টে পৃথ্বী শয়ের সঙ্গে এই খেলোয়াড়কে ওপেনিং করার পরামর্শ দিয়েছেন

সুনীল গাভাস্কার অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথম টেস্টে পৃথ্বী শয়ের সঙ্গে এই খেলোয়াড়কে ওপেনিং করার পরামর্শ দিয়েছেন

ভারতীয় দলার অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে।এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। জানিয়ে দিই যে অস্ট্রেলিয়ার এই সফরে ভারতীয় দল তিন ওপেনার ব্যাটসম্যান নিয়ে এসেছে। কেএল রাহুল, মুরলী বিজয়, আর পৃথ্বী শ ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ার এই সফরে এসেছে।

বিজয় আর পৃথ্বীকে দিয়ে শুরুয়াত করাতে চান গাভাস্কার

ভারতীয় দলের প্রাক্তণ তারকা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার নিজের একটি বয়ানে বলেন, “ আমার মতে প্রথম টেস্ট ম্যাচে পৃথ্বী শকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, ও নিউজিল্যান্ড এর বিরুদ্ধে নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত প্রদর্শন করেছে। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ঘরোয়ার সিরিজেও ওর প্রদর্শন দুর্দান্ত ছিল, এইকারণে আমার মনে হয় ভারতীয় দলকে প্রথম টেস্ট ম্যাচে পৃথ্বী শ আর মুরলী বিজয়ের জুটির সঙ্গে সঙ্গেই যাওয়া উচিত, মুরলী বিজয়ের কাছে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ও অস্ট্রেলিয়ার গত সফরেও ভালো ফল করেছিল”।

রাহুল নন প্রথম টেস্টে ওপেনিংয়ের দাবীদার

সুনীল গাভাস্কার কেএল রাহুলের খারাপ ফর্মের ব্যাপারে বলতে গিয়ে বলেন, “সেই সঙ্গে রাহুলের ফর্ম ভালো নয়। যদি ও টি-২০ সিরিজে ২০-৩০ রানও করত, তো এক মুহুর্তে জন্য বলা যেত যে কেএল রাহুল আর পৃথ্বী শয়ের ওপেনিং করা উচিত, কিন্তু এখন আমার মনে হয় না যে কেএল রাহুল প্রথম টেস্টে ওপেনিংয়ের দাবীদার”।

বিজয়ের অভিজ্ঞতাকে দেখে দেওয়া উচিত ওপেনিংয়ের সুযোগ

নিজের কথা আগে বলতে গিয়ে সুনীল গাভাস্কার বলেন, “মুরলী বিজয় গত বেশ কিছু বছর ধরে ভারতীয় দলের সঙ্গে দেশ-বিদেশে দুর্দান্ত প্রদর্শন করেছেন। যদিও আমি এটাও জানি যে ও ইংল্যান্ডে ভালো করতে পারে নি, কিন্তু ও টেস্ট ক্রিকেটে একজন অভিজ্ঞ আর ভালো খেলোয়াড়, এই কারণে আমিওকে পৃথ্বী শয়ের সঙ্গে ইনিংস শুরুয়াত করতে দেখতে চাই”।

পৃথ্বী আর বিজয়ের জুটি ওপেনিংয়ে একদম সঠিক কম্বিনেশন

পৃথ্বী আর বিজয়ের ওপেনিং জুটিকে সঠিক কম্বিনেশন বলে গাভাস্কার জানিয়েছেন, “আমার মনে হয় যে পৃথ্বী আর মুরলী বিজয়ের জুটির কম্বিনেশনই ভারতের হয়ে সঠিক কম্বিনেশন প্রমানিত হবে। পৃথ্বী যেখানে সেহবাগের মত আক্রামণাত্মক ক্রিকেট খেলতে পারেন সেখানে মুরলী বিজয় অন্যদিক থেকে ভারতীয় দলের ইনিংসকে অ্যাঙ্কার করতে পারেন”।



from bengali.sportzwiki.com https://ift.tt/2FKr4BH

No comments:

Post a Comment