পাকিস্থানের প্রাক্তণ ক্রিকেটার শাহিদ আফ্রিদির বয়ানের উপর কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং বলেন যে কথা তো ও ঠিকই বলেছে। ওরা পাকিস্থান সামলাতে পারছেন না। কাশ্মীর ভারতের অংশ ছিল আর থাকবেও।
শাহিদ আফ্রিদি দিয়েছিলেন এই বয়ান
শাহিদ আফ্রিদি বলেছিলেন, “পাকিস্থান অধিকৃত কাশ্মীরকে ‘স্বাধীন’ করে দেওয়া উচিত আর পাকিস্থানের এই অংশ চাই না, কারণ ওরা নিজের চারদিককে সামলাতে পারছে না”। লন্ডনে ছাত্রদের সম্বোধন করা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখাঞ্জে আফ্রিদিকে বলতে শোনা গেছে যে পাকিস্থানের কাশ্মীরের ব্যাপারে আগ্রহ নেই আর তাদের দেশ এটা ভারতকে দেওয়ার বিরুদ্ধে ,এই কারণে এই এলাকাকে স্বাধীনতা দিয়ে দেওয়া উচিত।

তিনি বলেন যে, “আমি বলছি যে পাকিস্থান কাশ্মীর চায় না। এটা ভারতকেও দিও না। কাশ্মীরকে স্বাধীন করে দাও। কম সে কম মানবতা তো বেঁচে থাকবে। লোকেদের মরতে দেবেন না”। এই প্রাক্তণ ক্রিকেটার আরও বলেন, “ পাকিস্থানের কাশ্মীর চাইনা। এটা নিজেদের চার প্রান্তকেই সামলাতে পারছে না। সবচেয়ে বড় ব্যাপার হল মানবিকতা। লোকেরা ওখানে মরছে যা সবচেয়ে দুঃখজনক”।
তার এই বয়ানের পর পাকিস্থানে আফ্রিদির যথেষ্ট সমালোচনা হয়। যারপর তিনি নিজের বয়ান থেকে অনেকটাই সরে আসেন আর তিনি তার জন্য ভারতীয় মিডিয়াকে দোষ দিয়েছেন। তিনি বলেন যে তার বয়ানকে ভেঙেচুরে পেশ করা হয়েছে।
রাজনাথ সিংও করেছেন সমর্থন

পাকিস্থানের প্রাক্তণ ক্রিকেটার শাহিদ আফ্রিদির কাশ্মীরের উপর দেওয়া বয়ানে হোম মিনিস্টার রাজনাথ সিং তাকে সমর্থন করে বলেন যে ‘আফ্রিদি সঠিক কথাই বলেছেন। ওরা পাকিস্থান সামলাতে পারছে না, কাশ্মীর কি সামলাবে।কাশ্মীর ভারতের অংশ ছিল আর তা ভারতের অংশই থাকবে’
from bengali.sportzwiki.com https://ift.tt/2A1SexA

No comments:
Post a Comment