USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, November 19, 2018

আইপিএল ২০১৯: যে তিন ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াতে পারে গৌতম গম্ভীরকে

দুই বিশ্বকাপ আসরের ফাইনালে দলের পক্ষে সেরা ইনিংস খেলে দলকে জয়ী করার ক্ষেত্রে অবদান রাখা গৌতম গম্ভীরকে আগামী আসরের জন্য নিলামে উন্মুক্ত করে দিয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি। এর আগের আসরে তাঁকে দল থেকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

গত আসরে গম্ভীরের অধীনে থাকা দিল্লি সাত ম্যাচ থেকে জয় পেয়েছে মাত্র দুইটিতে। যদিও গম্ভীরের ব্যাটে রান ছিল তবুও দলের ব্যর্থতার জন্য আগামী আসরের নিলামের জন্য মুক্ত করা হয়েছে তাঁকে।

তবে এমন তিনটি দলও রয়েছে যারা শুধু ব্যাটিংই নয় বাঁহাতি এই ক্রিকেটারের অধিনায়কত্বের অভিজ্ঞতাও দলের জন্য কাজে লাগাতে পারে।

৩. কলকাতা নাইট রাইডার্স

২০১৭ আসরের পর নিলামের জন্য কলকাতার ছেলে গম্ভীরকে ছেড়ে দেয় তাঁর ঘরের দল। দিল্লিতে এক মৌসুম পার করার পর আবারও নিলামে উঠতে যাচ্ছে গম্ভীরের নাম। ঘুরেফিরে আবারও দুইবারের চ্যাম্পিয়নদের দল কলকাতায় অন্তর্ভূক্ত হতে পারেন গম্ভীর। কেননা গত আসরে কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক ব্যক্তিগত পারফরম্যান্সের দিক দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলেও অধিনায়ক হিসেবে যথোপযুক্ত ছিলেন না। তাই পুরনো দলের জার্সি গায়ে জড়িয়ে গম্ভীর পুনরায় মাঠে নামলে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি জয়ের হাসি হাসতেই পারবে বলে ধারনা করা হচ্ছে।

২. কিংস ইলেভেন পাঞ্জাব

গত আসরের প্রথম ভাগে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করলেও দ্বিতীয় ভাগে এসে পাঞ্জাব ছিল ব্যর্থতার বৃত্তে বন্দী। অন্যদিকে অধিনায়ক হিসেবে ষোলআনা দিতে পারেননি স্পিনার রবি চন্দ্রন অশ্বিন। তাই দলটির ভার যদি তুলে দেয়া হয় গম্ভীরের হাতে তাহলে অশ্বিন একদিকে যেমনি চাপ মুক্ত ক্রিকেট খেলতে পারবেন তেমনি পাঞ্জাব পাবে এক অভিজ্ঞ কাপ্তান। মিডল অর্ডারে পাঞ্জাবের যে দুর্বলতা রয়েছে সেটা দূর করার ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখবেন কলকাতার এই ক্রিকেটার।

১. সানরাইজার্স হায়দ্রাবাদ

ক্যান উইলিয়ামসনের নেতৃত্বাধীন ‘অরেঞ্জ আর্মি’ দলে অন্তর্ভূক্ত করে পারে গৌতম গম্ভীরকে। শিখর ধবনের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারকে যোগ্য সঙ্গ দেওয়ার ক্ষেত্রে একজন ভারতীয় ব্যাটসম্যানের যে অভাব রয়েছে তা পূরণ করতে পারেন গম্ভীর। ওপেনিংয়ে অজি ব্যাটসম্যান ওয়ার্নারের সাথে অভিজ্ঞ বাঁহাতি গম্ভীর যোগ দিলে একজন দেখেশুনে ও অন্যজন আগ্রাসী ব্যাট চালালে রানের গতি ঠিক থাকার পাশাপাশি উইকেটও ধরে রাখা সম্ভব হবে। অন্যদিকে মাঠের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে হায়দ্রাবাদ।



from bengali.sportzwiki.com https://ift.tt/2Dv3lCB

No comments:

Post a Comment