ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১২তম মরশুমের জন্য প্রত্যেক ফ্রেঞ্চাইজি নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে। আইপিএলের নিলাম আগামি মাসে হতে চলেছে তার আগে সম্প্রতি প্লেয়ার ট্রেডিং উইন্ডোর মাধ্যমে খেলোয়াড়দের অদলাবদলী চলছে। এতে সানরাইজার্স হায়দ্রাবাদ শিখর ধবনকে দিল্লি ডেয়ারডেভিলসকে সঁপে দিয়ে তাদের কাছ থেকে তিনজন খেলোয়াড়কে হাসিল করে নিয়েছে।
শিখর ধবন সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে হলেন দিল্লি ডেয়ারডেভিলসের খেলোয়াড়
শিখর ধবন সানরাইজার্স হায়দ্রাবাদের দলের হয়ে বেশ কয়েক বছর ধরে খেলেছেন,এবার তার নিজের প্রাইজ মানি নিয়ে সমস্যা ছিল। শিখরকে এই বছর আইপিএল -১১ এর নিলামে ৫.২ কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ রিটেন করেছিল।

ভারতীয় দলের গব্বর বলে পরিচিত শিখর ধবনের নিজের প্রাইস মানির চেয়ে বেশি টাকার আশা ছিল সেই কারণেই তিনি হায়দ্রাবাদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বেশ কিছু দলের সঙ্গে কথাবার্তার পর ধবনকে দিল্লি ডেয়ারডেভিলস তুলে নেয়।
ধবন বেশি প্রাইস মানির জন্য ছাড়লেন সানরাইজার্সের সঙ্গ
এইভাবে ধবনের দিল্লি ডেয়ারডেভিলিস দলে এক রকমভাবে ঘরে প্রত্যাবর্তন হল। শিখর ধবন শুরুয়াতি আইপিএল মরশুমে দিল্লি ডেয়ারডেভিলস দলের সদস্য ছিলেন।

এখন শিখর ধবনের শেষ প্রাইস মানি কি হল তা নিয়ে কথা বলা জরুরী। রিপোর্টের কথা বিশ্বাস করা হলে ধবনের কিংস ইলেভেন পাঞ্জাবের ফ্রেঞ্চাইজির সঙ্গে কথা হয়েছিল যেখানে তাকে ১ কোটি টাকা বেশি দেওয়া নিয়ে কথা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা বেশিদূর এগোয় নি।
দিল্লি নিজের তিন খেলোয়াড়কে সানরাইজার্সকে দিয়ে পরিবর্তে নিল ধবনকে
এরপর সমস্ত গুজব শেষে শিখর ধবনকে দিল্লি ডেয়ারডেভিলস নিজেদের দলে শামিল করে নিয়েছে। তো এখন প্রশ্ন হল যে শেষ পর্যন্ত ধবনকে কত বেশি টাকায় দিল্লি নিজেদের দলে শামিল করেছে।

যতদূর রিপোর্টে প্রকাশ হয়েছে তো শিখর ধবনকে দিল্লি ডেয়ারডেভিলস৭ কোটী টাকায় নিজেদের দলে শামিল করেছে। অর্থাৎ দিল্লি ডেয়ারডেভিলিস নিজেদের তিন খেলোয়াড় শাহবাজ নদীম, বিজয় শঙ্কর আর অভিষেক শর্মাকে যাদের প্রাইস মানি ৬.৯৫কোটি টাকা হয় তাদের হায়দ্রাবাদকে সঁপে দিয়ে ধবনকে নিজেদের দলে নিয়েছে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2PkKcdz

No comments:
Post a Comment