ভারতীয় দলের প্রাক্তন বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ আইপিএলের দল কিংস ইলেভেনের সঙ্গে নিজের যোগ ভেঙে দিলেন। জানিয়ে দিই গত তিন বছর ধরে দলের মেন্টারের ভূমিকা পালন করা সেহবাগ এই কথার ঘোষণা টুইটারে করেছেন।এখন সেহবাগ মুম্বাই মিররের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন যে দল ছাড়ার জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের তরফে মেল এসেছিল।
সেহবাগ জানান,
“ আমি ফ্রেঞ্চাইজির কাছ থেকে একটি মেল পাই যাতে বলা হয়েছে যে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর একজন পরামর্শদাতার প্রয়োজন হবেনা। আমি কিংস ইলেভেন পাঞ্জাব দলের অংশ হয়ে খুশি ছিলাম। এটা ওদের সিদ্ধান্ত ছিল,এইকারণে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমার কোনও ভূমিকা ছিলনা”।
সেহবাগ জানিয়েছেন যে তিনি গত তিনবছরধরে এই দলের পরামর্শদাতা ছিলেন।

সেহবাগ প্রীতি জিন্টাকে নিয়ে বলেন,
“ আমার মনে হয়না যে প্রীতি জিন্টার সঙ্গে হওয়া তর্কের সঙ্গে আমাকে বাদ দেওয়ার কোনও সম্পর্ক রয়েছে। যদি তারা একজন নতুন পরামর্শদাতা বা নতুন অ্যাম্বাসাডর চায় তাহলে সেটা ওদের উপরের রয়েছে”।
‘প্রত্যেক ভালো সময়ের একদিন শেষ হয়’
জানিয়ে দিই সেহবাগ নিজের টুইটারে লেখেন, “প্রত্যেক ভালো সময়ের একদিন শেষ হয়।কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে আমি খেলোয়াড় হিসেবে দু বছর আর মেন্টর হিসেবে তিন বছর দুর্দান্ত সময় কাটিয়েছি।এখন আমার আর ওদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। আমি যে সময় এখানে কাটানোর সুযোগ পেয়েছিতার জন্য আমি দলকে ধন্যবাদ জানাই আর ওদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই”।

গত মরশুমে তার আর দলের মালকিন প্রীতি জিন্টার মধ্যে মনোমালিন্যের খবর মিডিয়ার শিরোনামে উঠে এসেছিল। সেই সময় অনুমান করা হচ্ছিল যে সেহবাগ আগামি দিনে দলের সঙ্গে থাকবেন না। আইপিএল ১১র শেষ হওয়ার ৬ মাস পরে নতুন মরশুমের নতুন মরশুমের তোড়জোড় শুরুহতেই নজফগড়ের নবাব দল ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছে।
from bengali.sportzwiki.com https://ift.tt/2PDMpQY

No comments:
Post a Comment